বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৬:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

মুড়াকরি গৌর মন্দিরে মহানাম সংকীর্তন উৎসব পরিদর্শনে এমপি আবু জাহির

  • আপডেট টাইম শনিবার, ৩ ফেব্রুয়ারী, ২০১৮
  • ৬২৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ লাখাই উপজেলার গৌর মন্দিরে মহানাম সংকীর্তন উৎসব পরিদর্শন করেছেন হবিগঞ্জ জেলা আওয়ামী লীগ সভাপতি এডঃ মোঃ আবু জাহির এমপি। গতকাল শুক্রবার সন্ধ্যায় তিনি এই মহোৎসব পরিদর্শনকালে ভক্তবৃন্দের সাথে মতবিনিময় করেন। এ সময় এমপি আবু জাহির বলেন, বর্তমান সরকার অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী। এই সরকার ক্ষমতায় আসার পর সকল ধর্মের মানুষই যার যার ধর্মীয় অনুষ্ঠানগুলো নির্বিঘেœ পালন করতে পারছেন। তিনি আরো বলেন, বিএনপি-জামায়াত দেশে সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টির মাধ্যমে বাংলাদেশকে একটি অস্থিতিশীল রাষ্ট্রে পরিণত করেছিল। এখনও তারা থেমে নেই। সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টিকারী দুর্বৃত্তদের ব্যাপারে সতর্ক থাকার জন্য তিনি সকলের প্রতি আহবান জানান।
এ সময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন লাখাই উপজেলা চেয়ারম্যান এডঃ মুশফিউল আলম আজাদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ওবায়দুর রহমান, এডঃ অহিন্দ্র দত্ত চৌধুরী, উপজেলা ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মুর্শেদ কামাল চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহ রেজা উদ্দিন আহমেদ দুলদুল, ইউপি চেয়ারম্যান ফয়সল মোল্লা, আওয়ামী লীগ নেতা সোবহান মেম্বার, হাজী গোলাপ মাস্টার, উপজেলা ছাত্রলীগ সভাপতি এডঃ খোকন গোপ, শাতু মাস্টার, মোজাহিদ মিয়া, সালাহ উদ্দিন সুমন, বিশ্বজিৎ ভট্টাচার্য্য, কালী চরণ দাশ, রঞ্জন দাশ, অরুন রায়, বশির আহমেদ প্রমুখ। এছাড়াও উৎসবে আসা সহশ্রাধিক ভক্তবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com