বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৭:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

নিজেদের মধ্যে কঠিন ঐক্য গড়ে তুলতে হবে-সৈয়দ শাহজাহান

  • আপডেট টাইম শুক্রবার, ২ ফেব্রুয়ারী, ২০১৮
  • ৬৪৫ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ হবিগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি মাধবপুর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব সৈয়দ মোঃ শাহজাহান বলেছেন, সকল ভূল বুঝাবুঝির অবসান ঘটিয়ে নিজেদের মধ্যে ইস্পাত কঠিন ঐক্য গড়ে তুলতে হবে। ভোটাধিকার ও গণতন্ত্র ফিরিয়ে আনতে হলে ঐক্যের কোন বিকল্প নেই। দলকে তৃনমূল পর্যায়ে শক্তিশালী করতে হলে কাজ করতে হবে। এখন আর ঘরে বসে থাকার সময় নাই। গণতান্ত্রিক প্রক্রিয়ায় সকল পর্যায়ের কমিটি গঠন করতে হবে।
তিনি বৃহস্পতিবার উপজেলার বুল্লা ইউনিয়ন বিএনপি ও যুবদলের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। স্থানীয় বিএনপির সভাপতি মিছির উদ্দিনের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সভাপতি হাজী ওমর আলী খাঁন, পৌর বিএনপির আহ্বায়ক ভাইস চেয়ারম্যান আব্দুল আজিজ, উপজেলা বিএনপির সহ-সভাপতি হাজী অলি উল্লাহ, হাজী আরজু মিয়া মেম্বার, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলাউদ্দিন আল রনি, যুগ্ম সাধারণ সম্পাদক সুমন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান সোহাগ, সহ-সাংগঠনিক সম্পাদক চেয়ারম্যান সামসুল ইসলাম মামুন, বিএনপি নেতা তাজ উদ্দিন আহম্মদ টেনু, মর্তুজ মিয়া, যুবদল সভাপতি এনায়েত উল্লাহ, সাধারণ সম্পাদক কবির চৌধুরী, পৌর যুবদল সভাপতি হাজী ফিরোজ, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সৈয়দ মোঃ সুহেল, ছাত্রদলের সভাপতি ইকরাম মির্জা, সাধারণ সম্পাদক মোঃ মারুফ মিয়া, যুবদল সভাপতি রফিকুল ইসলাম রফিক প্রমূখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com