বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০১:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

মাধবপুরে সড়ক দূর্ঘটনায় নিহত ২ ॥ আহত ২

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১ ফেব্রুয়ারী, ২০১৮
  • ৫৮২ বা পড়া হয়েছে

রিফাত উদ্দিন, মাধবপুর থেকে ॥ ঢাকা-সিলেট মহাসড়কের মাধবপুর উপজেলার নোয়াপাড়া সাহেব বাড়ী গেইটে বুধবার দুপুর পৌনে ১২টায় দ্রুতগামী বাস ও অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে অটোরিক্সা চালকসহ ২ জন নিহত ও ২ জন আহত হয়েছে। গুরুত্বর আহতদের ব্রাহ্মনবাড়ীয়া সদর আধূনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ সময় উত্তেজিত জনতা কিছু সময় ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে রাখেন। পরে উপজেলা চেয়ারম্যান সৈয়দ মোঃ শাহজাহান ও থানা পুলিশ জনতাকে শান্ত করলে তারা অবরোধ তুলে নেয়।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি মোঃ জসিম উদ্দিন খন্দকার জানান, বুধবার পৌনে ১২টার দিকে উল্লেখিত স্থানে সিলেট থেকে ঢাকাগামী ইউনিক পরিবহনের দ্রুতগামী একটি বাসের সঙ্গে অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষ ঘটলে ঘটনাস্থলেই অটোরিক্সা চালক উপজেলার জগদীশপুর ইউনিয়নের খাটুরা গ্রামের সিরাজ মিয়ার ছেলে ইসমাঈল মিয়া (৩২) ঘটনাস্থলেই নিহত হয়। গুরুত্বর আহত আদাঐর ইউনিয়নের হালুয়াপাড়া গ্রামের চন্দ কুমার দেবনাথের ছেলে প্রিয়তোষ (৩৫), ইটাখোলা গ্রামের স্বচীন্দ্র দেবনাথ (২২), বিজয় দেবনাথ (২০) কে প্রথমে মাধবপুর পরে ব্রাহ্মনবাড়ীয়া সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় প্রিয়তোষ মারা যায়। বাসটি আটক করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com