বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০১:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

কাশিপুরে পুরুষশূণ্য গ্রামে নির্বিচারে গবাদি পশু হত্যা

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১ ফেব্রুয়ারী, ২০১৮
  • ৫৯১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার কাশিপুরে সংঘর্ষে যুবক নিহত হওয়ার ঘটনার পর থেকে গ্রামটি পুরুষশূণ্য হওয়ায় একদল দুর্বৃত্ত নির্বিচারে হত্যা করছে গবাদি পশু। পুলিশ প্রশাসনের চাপে লুট হওয়া ২৫টি গরুর মাঝে ৮টি ফেরত দেয়া হলেও প্রতিশোধ নিতে এবার গবাদি পশুগুলোকে হত্যা করে নদী দিয়ে ভাসিয়ে দেয়া হচ্ছে।
গতকাল বুধবার দুপুরে সদর উপজেলার বড়কান্দি এলাকায় খোয়াই নদীতে ভাসমান অবস্থায় ৪টি গরু মৃত অবস্থায় দেখতে পান স্থানীয় লোকজন। পরে গরুর মালিক সদর উপজেলার কাশিপুর গ্রামের দিলকুশ মিয়ার বাড়িতে খবর দেয়া হলে মহিলারা গিয়ে গরুগুলো সনাক্ত করে।
বিষয়টি তাৎক্ষনিক সদর থানার ওসি মোঃ ইয়াসিনুল হকসহ হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা আব্দুল মুকিত চৌধুরীকে অবগত করা হয়েছে।
গত ২১ জানুয়ারি সদর উপজেলার কাশিপুর গ্রামে দুই দল লোকের সংঘর্ষে স্বপন মিয়া (৩০) নামের এক যুবক নিহত হয়। এতে আহত হয় উভয়পক্ষের অন্ততঃ ৩০ জন। এ ঘটনায় ৫৯ জনকে আসামী করে হত্যা মামলা দায়ের করেন নিহতের পিতা। এদিকে ঘটনার পর থেকে পুলিশী গ্রেফতার এড়াতে পুরুষরা হয়ে পড়ে গ্রাম ছাড়া। এ সুযোগে একদল দুর্বৃত্ত বেশ কয়েকটি বাড়িঘরে লুটপাট চালায়। তারা বেশ কয়েকটি বাড়ি থেকে প্রায় ২৫টি গরুসহ কয়েক লক্ষাধিক টাকার মালামাল নিয়ে যায়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com