রবিবার, ২৪ মে ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
৬শ কোটি টাকা পরিশোধের পরও বন্ধ শাহজিবাজার বিদ্যুৎ কেন্দ্র নবীগঞ্জ ও মাধবপুরে অগ্নিকাণ্ডে কোটি টাকার ক্ষয়ক্ষতি হবিগঞ্জ সদর থানার উদ্যোগে ফোর্স মোবিলাইজেশন ড্রিল অনুষ্ঠিত নবীগঞ্জে মসজিদের ভেতরে পল্লী চিকিৎসকের ঝুলন্ত মরদেহ উদ্ধার পবিত্র ঈদকে ঘিরে বাহুবলে আইনশৃঙ্খলা নিশ্চিতে পুলিশের বিশেষ টহল ও মহড়া নবীগঞ্জের ইমামবাড়ি বাজার পরিচালনা কমিটির নবনির্বাচিত নেতৃবৃৃন্দের শপথ গ্রহন পৌর এলাকার ৪নং ওয়ার্ডে শুরু হচ্ছে বর্জ্য ব্যবস্থাপনার পাইলট কর্মসূচী অর্থ সংকটে দেউন্দি বাগান বন্ধের শঙ্কা বাহুবলে জামাল হত্যার আসামি ইরফান গ্রেপ্তার সারাদেশ শিশু নিপীড়নের হবিগঞ্জে প্রতিবাদ কর্মসূচি

মাধবপুর ডিগ্রী কলেজ নামকরণের দাবিতে শিক্ষার্থীর স্বারকলিপি

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১ ফেব্রুয়ারী, ২০১৮
  • ৭৭৬ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরে সরকার কর্তৃক সৈয়দ সঈদ উদ্দিন ডিগ্রী কলেজের নাম বাতিল হওয়ায় মাধবপুর ডিগ্রী কলেজ নাম করণ করার দাবিতে স্বারক লিপি প্রদান করেছেন শিক্ষার্থীরা। বুধবার সকালে কলেজের ¯œাতক ২য় বর্ষের শিক্ষার্থী সাকিবুল আলম সাকিব, সাইফুল ইসলাম শাহীনসহ শিক্ষার্থীরা হবিগঞ্জের জেলা প্রশাসক ও কলেজ গভর্নিং বডির সভাপতি সুষমা চাকমার হাতে এ স্বারকলিপি তুলে দেন। স্বারকলিপিতে শিক্ষার্থীরা উল্লেখ করেন, মাধবপুরের ভবিষ্যৎ প্রজম্মের উচ্চ শিক্ষার কথা চিন্তা করে এলাকার মুরব্বীরা ১৯৮৬ সালে মাধবপুর মহাবিদ্যালয় নামে এ কলেজটি প্রতিষ্টা করেন। কিন্তু কিছুদিন যাওয়ার পরই আর্থিক দৈন্যতার কারনে এ কলেজটি বন্ধ হওয়ার উপক্রম হয়। এমতাবস্থায় এলাকার সর্বস্থরের জনসাধারন এ কলেজটি পরিচালনার দায়িত্ব অর্পণ করেন বিশিষ্ট শিক্ষানুরাগী মরহুম সৈয়দ সঈদ উদ্দিন এর পরিবারের সদস্যদের উপর। এ পরিবার কলেজের দায়িত্ব নেয়ার পর পর্যায়ক্রমে কলেজের অবকাঠামো তৈরীসহ ডিগ্রী ও অনার্স খোলা হয়। যা হাজার হাজার শিক্ষার্থী লেখাপড়া করেছেন। বিগত বছর অনার্স ভবন তৈরী করার জন্য ওই পরিবারের সদস্য শিল্পপতি আলহাজ্ব সৈয়দ মোঃ ফয়সল ১ কোটি টাকা অনুদান প্রদান করেন। সম্প্রীতি সরকার কর্তৃক ওই কলেজের নাম বাতিল হওয়ায় পূর্বের নাম মাধবপুর ডিগ্রী কলেজ নাম করণের জোর দাবি জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com