বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৩:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

শায়েস্তাগঞ্জ ইসলামী একাডেমীর বহিষ্কৃত শিক্ষক হাবিবের বিরুদ্ধে ফুঁসে উঠছে শিক্ষক-শিক্ষার্থীরা

  • আপডেট টাইম বুধবার, ৩১ জানুয়ারী, ২০১৮
  • ৭২৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জের ইসলামী একাডেমী এন্ড হাইস্কুলের বহি®কৃত শিক্ষক হাবিবুর রহমান হাবিবের বিরুদ্ধে ফুঁসে উঠেছে প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শিক্ষক ও ছাত্র-ছাত্রীদের নিয়ে অশ্লীল লেখা পোষ্ট করায় শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। তার শাস্তির দাবিতে গতকাল মানববন্ধন করেছেন শিক্ষক-শিক্ষার্থীরা। শিক্ষক হাবিবুর রহমানের ছবি সম্বলিত বিভিন্ন লেখা ব্যানার, ফেস্টুন, প্লেকার্ড হাতে মানববন্ধনে অংশ নেন প্রতিষ্ঠানের শিক্ষক এবং সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা। এক পর্যায়ে বহিষ্কৃত শিক্ষক হাবিবুর রহমানের কুশপুত্তালিকায় আগুন ধরিয়ে দেয় বিক্ষুব্ধরা।
আন্দোলনকারীরা জানান, সহকারী শিক্ষক হাবিবুর রহমান হাবিব দীর্ঘদিন ধরে স্কুলের ছাত্রীদের সম্পর্কে অশালীন কথাবার্তা ও কুরুচিপূর্ণ মন্তব্য করার অভিযোগের ভিত্তিতে তাকে স্কুল থেকে ২৫ জুলাই ২০১৭ সালে বহিস্কার করা হয়। এরপর থেকে শিক্ষক হাবিব ফেইসবুকে স্কুলের প্রধান শিক্ষক ও সহকারি শিক্ষিকা এমনকি শিক্ষার্থীদের নিয়ে অশ্লীল ও কুরুচিপূর্ণ লেখা পোষ্ট করতে থাকেন। ফেইসবুকে এ ধরণের অশ্লীল ও কুরুচিপূর্ণ লেখা পোষ্ট দেখে স্কুলের প্রাক্তণ শিক্ষার্থীরা ২৯ জানুয়ারি  সোমবার দুপুর ২টায় স্কুলের প্রধান শিক্ষকসহ সকল শিক্ষকদের সাথে দেখা করে ঐ বহিস্কৃত শিক্ষকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায়।
মানববন্ধনে বক্তব্য রাখেন- সাবেক ছাত্র শরিফ, লুৎফুর রহমান, মাসুক, শেখ মোঃ জামাল, শাহীন, সামছুদ্দিন সানি, শাহ রনি, বিলাল, সাহাব উদ্দিন, জালাল, মিজান, রাজিব, তুষার, মাহদি হাসান, শিপলু, মোজাহিদুল ইসলাম, আমিরুল ইসলাম মুমিন, মাহী মুনতাসির প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com