বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৮:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

মাধবপুরে সোহেল হত্যাকান্ডের সঙ্গে জড়িত দু’জন গ্রেফতার আদালতে স্বীকারোক্তিমূলক

  • আপডেট টাইম বুধবার, ৩১ জানুয়ারী, ২০১৮
  • ৭৪৯ বা পড়া হয়েছে

রিফাত উদ্দিন, মাধবপুর থেকে ॥ মাধবপুর উপজেলার বহরা ইউনিয়নের সুন্দাদিল গ্রামের সোহেল মিয়া হত্যাকান্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দু’জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। মঙ্গলবার ভোররাতে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মমিনুল ইসলাম মাধবপুর বাজার থেকে উপজেলার আন্দিউড়া ইউনিয়নের হরিশ্যামা গ্রামরে আলফু মিয়া ছেলে মোঃ জুলহাস মিয়া (২০) ও একই গ্রামের রমিজ উদ্দিনের ছেলে মোঃ মনির উদ্দিন (২২) কে গ্রেফতার করেন। বিকালে তাদেরকে হবিগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তৌহিদুল ইসলামের আদালতে হাজির করলে ঘাতকরা স্বীকারোক্তি মূলক জবানবন্দি প্রদান করেন। পুলিশ সূত্রে জানা যায়, ২০১৭ সালের ১৯ ডিসেম্বর রাত ১১টার দিকে বহরা ইউনিয়নের সুন্দাদিল গ্রামের এলেম খাঁর ছেলে সোহেল মিয়ার লাশ গোপিন্দপুর আখালিয়ার আইয়ুব আলীর ধানের জমি থেকে উদ্ধার করা হয়।
এ ব্যাপারে সোহেলের স্ত্রী লাভলী বেগম বাদী হয়ে মাধবপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা মমিনুল ইসলাম জানান-ধৃত আসামীরা আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। তদন্তের স্বার্থে এখন বিস্তারিত বলা যাচ্ছে না।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com