বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ১০:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

মাধবপুরে অপহৃত স্কুল ছাত্রী উদ্ধার

  • আপডেট টাইম বুধবার, ৩১ জানুয়ারী, ২০১৮
  • ৭১৬ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুর উপজেলার চৌমুহনী ইউনিয়নের তিনগাঁও গ্রামের শেরু মিয়া শাহ’র মেয়ে তালিবপুর উচ্চ বিদ্যালয়ের অপহৃত জনৈক ৭ম শ্রেনীর ছাত্রীকে হবিগঞ্জ সদর থেকে উদ্ধার করেছে থানা পুলিশ। মঙ্গলবার বিকালে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মমিনুল ইসলাম তাকে উদ্ধার করে হবিগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্র্রেট তৌহিদুল ইসলামের আদালতে হাজির করলে বিজ্ঞ বিচারক তাঁর ২২ ধারায় জবানবন্দি গ্রহন শেষে পরিবারের জিম্মায় জামিন দেয়।
পুলিশ সূত্রে জানা যায় ২০১৭ সালের ২৮ অক্টোম্বর রাতে উপজেলার চৌমুহনী ইউনিয়নের তিনগাঁও গ্রামের শেরু মিয়া শাহ’র মেয়ে তালিবপুর উচ্চ বিদ্যালয়ের জনৈক ৭ম শ্রেনীর ছাত্রীকে একই গ্রামের আকবর আলী শাহ’র ছেলে আব্দুল মন্নান (২০) ও তার সহযোগিরা অপহরন করে নিয়ে যায়।
এ ব্যাপারে ওই ছাত্রীর ভাই বাদী হয়ে মাধবপুর থানায় মামলা দায়ের করেন। মঙ্গলবার দুপুরে আসামী পক্ষ ওই ছাত্রীকে হবিগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন আদালতে হাজির করতে গেলে তদন্তকারী কর্মকর্তা আদালতের অনুমতি নিয়ে তাকে আটক করে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com