বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৮:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

কাউরিয়াকান্দি হযরত শাহজালাল (রাঃ) উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিময়-দুর্নীতির অভিযোগ

  • আপডেট টাইম মঙ্গলবার, ৩০ জানুয়ারী, ২০১৮
  • ৬৯৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং উপজেলার ১৩নং মন্দরী ইউনিয়নের কাউরিয়াকান্দি হযরত শাহজালাল (রাঃ) উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও বিদ্যালয় ম্যানেজিং কমিটির সাবেক সভাপতির বিরুদ্ধে বিভিন্ন অনিময়-দুর্নীতির অভিযোগ করেছেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির বর্তমান সভাপতি আব্দুল আজিজ চৌধুরী আকছির। গতকাল জেলা শিক্ষা অফিসার বরাবর তিনি এ অভিযোগ করেন। অভিযোগে উল্লেখ করা হয়, বিদ্যালয়ের বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির বিষয়ে অবহিত হওয়ার পর তিনি প্রধান শিক্ষককে বার বার বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন ও শিক্ষার সুষ্ট পরিবেশ রক্ষার স্বার্থে স্বচ্ছভাবে কাজ করার অনুরোধ করেন। কিন্তু প্রধান শিক্ষক তার অনুরোধ অমান্য করে নিজ স্বার্থ চরিতার্থ করতে সাবেক সভাপতির যোগসাজসে বিভিন্ন খাতে অনিময় ও দুর্নীতি করে ৩ লাখ টাকা আত্মসাত করেন। এতে বিদ্যালয়ের সু-নাম নষ্ট হচ্ছে বলে তিনি অভিযোগ করেন। তিনি তাদের বিরুদ্ধে তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহনের দাবী জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com