সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৪:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অর্থের অভাবে সৌদি আরব থেকে দেশে ফিরছে না দুলনের মরদেহ হবিগঞ্জে এনসিপির দায়েরকৃত মামলায় ছাত্রদলের নেতাদের জামিন লাভ হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাসহ ৯ জনকে আসামী করে ছাত্রদল নেতার মামলা রুজু বাহুবলে শ্যামলী বাসের সাথে সিএনজির সংঘর্ষে নিহত ১ হবিগঞ্জ আদালতে কোর্ট ফি সংকট ॥ ভোগান্তি সুরমা চা বাগানে ৫০ বছরের পুরোনো সেতুতে ভোগান্তি শহরে ভাঙ্গারী ব্যবসায়ীদের বিরুদ্ধে সাড়াশি অভিযান ॥ আটক ১ শায়েস্তাগঞ্জে গরুবাহী পিকআপে ডাকাতি র‌্যাবের হাতে গ্রেপ্তার ১ বাহুবলে দ্বৈত হত্যা মামলার আরও ১ আসামি নরসিংদী থেকে গ্রেপ্তার চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২

‘আপনজন’ হবিগঞ্জ এর কমিটি গঠন

  • আপডেট টাইম মঙ্গলবার, ৩০ জানুয়ারী, ২০১৮
  • ৬৭৫ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ ‘সম্প্রীতি ও সমৃদ্ধির আরেক ধাপ’ এই শ্লোগানকে সামনে নিয়ে ২০১১ সালে ‘আপনজন’ হবিগঞ্জের যাত্রা শুরু। গত ২৭ জানুয়ারী শনিবার হবিগঞ্জ প্রেসক্লাবে আপনজনের ৬ষ্ট বার্ষিক সম্মেলন ২০১৮ ইং অনুষ্ঠিত হয়েছে। উক্ত সম্মেলনে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মোহাম্মদ আব্দুল্লাহ। সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহীন এর পরিচালনায় সর্বসম্মতিক্রমে হবিগঞ্জ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মোহাম্মদ শাহীনকে সভাপতি ও সহকারি অধ্যাপক মোঃ তরিকুল ইসলাম হারুনকে সাধারণ সম্পাদক করে ১৭ সদস্য বিশিষ্ট ২০১৮ সালের কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়। কমিটির অন্যান্যরা হলেন-সহ-সভাপতি এডভোকেট কামরুল হাছান চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক পোষ্টাল কর্মকর্তা শফিকুর রহমান তোফায়েল, কোষাধ্যক্ষ কৃষি ব্যাংক কর্মকর্তা জিতেশ রঞ্জন সূত্রধর, সমাজ কল্যাণ সম্পাদক এডভোকেট শফিকুল ইসলাম, সদস্য কৃষি ব্যাংক মোহাম্মদ আব্দুল্লাহ, এডভোকেট ছগির আহমেদ সাজ্জাদ, রোটারিয়ান বাদল রায়, প্রভাষক মুরশেদ কামাল, বাংলাদেশ ব্যাংকের ডিডি সনজিত কুমার রায়, সহযোগি অধ্যাপক গিয়াস উদ্দিন আহমদ চৌধুরী, সঙ্গীত প্রশিক্ষক মোঃ আবু মোতালেব লেবু, বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব মোঃ কুতুব উদ্দিন, বেসরকারি সংস্থার ব্যবস্থাপক জুলফিকার আলম লাল, আন্তর্জাতিক সম্পাদক এডভোকেট মীর গোলাম মোস্তফা (ইংল্যান্ড), যুক্তরাজ্য সমন্বয়কারী বিশিষ্ট ব্যবসায়ী মুহিবুর রহমান (ইংল্যান্ড)।
এছাড়াও অগ্রণী ব্যাংক লি: এর ব্যবস্থাপক মাধব চন্দ্র রায়কে আহ্বায়ক, জনতা ব্যাংক লি: এর ব্যবস্থাপক মোঃ মকছুদ আলী সদস্য সচিব ও কৃষি ব্যাংক কর্মকর্তা মোঃ আক্তারুজ্জামান সদস্য করে অডিট কমিটি গঠন করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com