বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৮:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

কামড়াপুরে ভাড়াটিয়াদের হুমকি প্রবাসীর বাসা দখলের পায়তারা

  • আপডেট টাইম শনিবার, ২৭ জানুয়ারী, ২০১৮
  • ৭৫৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের কামড়াপুরে গ্রীস প্রবাসীর বাসা-বাড়ি দখলের পায়তারা করছে একটি প্রভাবশালী মহল। ওই প্রভাবশালীরা বাসা-বাড়ির ভাড়াটিয়াদের বিভিন্নভাবে হুমকি-ধামকি দিয়ে আসছে। এতে নিরাপত্তাহীনতায় রয়েছেন ভাড়াটিয়ারা। এ ব্যাপারে গত ৬ ডিসেম্বর ওই বাসার মালিক গ্রীস প্রবাসী মোঃ তাজুল ইসলামের বোন নেওয়া বেগম মানবাধিকার সংস্থা ‘হিউম্যান রিসোর্স এন্ড হেলথ ফাউন্ডেশন’-এর হবিগঞ্জ জেলা কো-অর্ডিনেটর মোহাম্মদ হোসেন খান-এর বরাবরে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। পূর্বেও নেওয়া বেগম ওই প্রভাবশালীদের বিরুদ্ধে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে চাঁদাবাজির অভিযোগ এনে একটি অভিযোগ দায়ের করেন। যার নং-৫৬১/১৭ইং।
জানা যায়, হবিগঞ্জ শহরের কামড়াপুরস্থ ১ শতক ৯৬ অযুতাংশ জায়গার মালিকাধীন গ্রীস প্রবাসী তাজুল ইসলামের বাসা-বাড়ি রয়েছে। যার জে.এল নং-১৮, খতিয়ান নং-১০২, আর.এস খতিয়ান নং-১৯৮, নামজারি খতিয়ান ৪৪২, এস দাগ নং-২৯৫, আর এস দাগ নং-১২৪৮। তাজুল ইসলাম গ্রীস থাকায় দীর্ঘদিন ধরে ওই বাসা-বাড়িটি পরিচালনা করে আসছেন তার বড় বোন নেওয়া বেগম।
অবিযোগে প্রকাশ, সম্প্রতি ওই বাসা বাড়ির ভাড়াটিয়াদের হুমকি-ধামকি দিয়ে আসছে শহরের কামড়াপুর এলাকার একটি প্রভাবশালী মহল। চক্রটি ওই ভাড়াটিয়াদের কাছে ২০ হাজার টাকা চাঁদা দাবী করে। ওই টাকা না দিলে তাদেরকে ওই বাসায় থাকতে দিবে না বলে তারা হুমকি দেয়। এ ব্যাপারে বাসার মালিক তাজুল ইসলামের বোন নেওয়া বেগম ওই প্রভাবশালীদের বিরুদ্ধে মানবাধিকার সংস্থা ‘হিউম্যান রিসোর্স এন্ড হেলথ্ ফাউন্ডেশন’-এর হবিগগঞ্জ জেলা কো-অর্ডিনেটর মোহাম্মদ হোসেন খান-এর বরাবরে একটি অভিযোগ দায়ের করেন। এর প্রেক্ষিতে মোহাম্মদ হোসেন খানসহ মানবাধিকার সংস্থার একটি টিম তদন্ত করলে শর্ত সাপেক্ষে বিষয়টি উভয় পক্ষের সম্মতিতে আপোষে নিস্পত্তির উদ্যোগ নেয়া হয়। পরবর্তীতে প্রভাবশালীরা সালিশে নিষ্পত্তির বিষয়টি অমান্য করে। এর পর থেকে প্রভাবশালীরা নেওয়া বেগম ও বাসার ভাড়াটিয়াদের উপর ক্ষিপ্ত হয়ে উঠে। তাদেরকে বিভিন্ন সময় অকথ্য ভাষায় গালিগালাজসহ তাদের বিরুদ্ধে নানা মিথ্যা অপ্রচার চালিয়ে আসছে। এতে করে ওই ভাড়াটিয়ারা চরম নিরাত্তাহীনতায় ভুগছেন। বিষয়টি সুষ্টু তদন্ত করে ওই প্রভাবশালীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য প্রশাসনের নিকট জোর দাবী জানানো হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com