বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ১১:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

হবিগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মনসুর উদ্দিন ইকবালের ৬৬তম জন্মদিন পালিত

  • আপডেট টাইম শুক্রবার, ২৬ জানুয়ারী, ২০১৮
  • ৬২০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি প্রবীণ সাংবাদিক এডভোকেট মনসুর উদ্দিন আহমেদ ইকবালের ৬৬তম জন্মদিন পালিত হয়েছে। একই সাথে তার সাংবাদিকতায় ৫০ বছর পূর্তি হল। গতকাল বৃহস্পতিবার হবিগঞ্জ শহরের রাজনগরস্থ তার বাসভবনে অনাড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে জন্মদিন পালিত হয়। উক্ত অনুষ্ঠানে হবিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ শাবান মিয়া, সাধারণ সম্পাদক মোঃ রাসেল চৌধুরী, সাবেক সভাপতি এডভোকেট সফিকুর রহমান চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিক, আলহাজ্ব শামীম আহছান, মোঃ ফজলুর রহমান, রুহুল হাসান শরীফ, মোহাম্মদ নাহিজ, শোয়েব চৌধুরী, স্বদেশ বার্তা সম্পাদক মোঃ ইসমাইল হোসেন, প্রেসকাবের সহ-সভাপতি আব্দুল বারীক লস্কর, প্রথম আলো প্রতিনিধি হাফিজুর রহমান নিয়ন, যুগান্তর প্রতিনিধি সৈয়দ এখলাছুর রহমান খোকনসহ স্থানীয় ও জাতীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। হবিগঞ্জ প্রেসক্লাবের পক্ষ থেকে তার জন্মদিনে তাকে ফুলের তোড়া দিয়ে সাংবাদিকগণ তাকে শুভেচ্ছা জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com