বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৬:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

চুনারুঘাটে যুবদল নেতাকে গুলি করে হত্যার অভিযোগে ৭ পুলিশের বিরুদ্ধে মামলা

  • আপডেট টাইম বুধবার, ২৪ জানুয়ারী, ২০১৮
  • ৫৯৮ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট পৌরসভার সাবেক কাউন্সিলর যুবদল নেতা ইউনুছ আলীকে (৩৫) পরিকল্পিতভাবে পুলিশ গুলি করে হত্যার অভিযোগে ৭ পুলিশ সদস্যের নামে মামলা করা হয়েছে। নিহতের স্ত্রী কাজী শাহেনা আক্তার বাদী হয়ে ৪ পুলিশ কর্মকর্তাসহ ৭ পুলিশের বিরুদ্ধে গতকাল মঙ্গলবার জেলা জজ আদালতে মামলাটি করেন। মামলায় আরও ৫/৭ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। যে ৭ পুলিশ সদস্যকে আসামী করা হয়েছে তারা হলেন, চুনারুঘাট থানার এসআই আতাউর রহমান, এএসআই দেলোয়ার হোসেন, এএসআই সাজিদ মিয়া, কনস্টেবল মনিন্দ্র চাকমা, কনস্টেবল আব্দুল হামিদ, ড্রাইভার কনস্টেবল নূরুজ্জামান ও এসআই ওমর ফারুক।
মামলার বাদী নিহতের স্ত্রী দাবি করেন, তার স্বামী ইউনুছ আলীর বিরুদ্ধে মামলা থাকায় গত বছরের ১ আগস্ট রাতে পুলিশ তাদের বাড়িতে যায়। বাড়িতে তল্লাশির নামে শাহেনা আক্তারের শ্লীলতাহানি করে পুলিশ।
ওই ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আদালতে তিনি মামলা করেন। এর জের ধরেই গত ৩১ ডিসেম্বর রাত ১১টায় শাহেনা আক্তারের স্বামী ইউনুছ আলীকে ডেকে নিয়ে যায় পুলিশ। পরে তাকে নির্যাতন ও গুলি করে হত্যা করে পুলিশ।
এ ব্যাপারে মামলার বাদী কাজী শাহেনা আক্তার জানান, পুলিশ তার স্বামীকে ধরে নিয়ে হত্যা করেছে। এর বিচারের দাবিতে তিনি আদালতে মামলা করেছেন।
মামলার আইনজীবী মো. সিরাজ আলী মীর জানান, সাবেক কাউন্সিলর ইউনুছ আলী হত্যার ঘটনায় নিরাপত্তা হেফাজতে মৃত্যু ও নিবারণ আইনে জেলা ও দায়রা জজ আদালতে মামলাটি করা হয়েছে। আদালত মামলাটি আমলে নিয়ে বাদীর জবানবন্দি রেকর্ড করেছেন। আশাকরি, বিচার বিভাগীয় তদন্তের মাধ্যমে মামলার সুষ্ঠু বিচার হবে এবং ইউনুছ আলীর খুনিরা বিচারের মুখোমুখি হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com