বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৫:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

কাশিপুরে স্বপন হত্যার ঘটনায় মামলা ॥ গ্রেপ্তার আতঙ্কে পুরুষ শুন্য গ্রাম

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৩ জানুয়ারী, ২০১৮
  • ৫৫৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার লোকড়া ইউনিয়নের কাশিপুর গ্রামে স্বপন হত্যার ঘটনায় মামলা হয়েছে। গতকাল সোমবার দুপুরে নিহত স্বপনের বাবা ছুরত আলী বাদী হয়ে হবিগঞ্জ সদর থানায় মামলা দায়ের করেন। মামলায় ৫৯ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৫০/৬০ জনকে আসামি করা হয়েছে। এদিকে গ্রেফতার আতঙ্কে পুরুষ শুন্য হয়ে পড়েছে কাশিপুর গ্রাম। এ ঘটনায় দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। পুরুষ শুন্য বাড়ি-ঘরে যাতে কোন ধরণের অপ্রীতিকর ঘটনা না ঘটে এবং নিরপরাধ কোন ব্যক্তি যেন হয়রানী শিকার না হয় সেজন্য পুলিশ সতর্ক রয়েছে বলে ওসি ইয়াছিনুল হক জানান।
প্রসঙ্গত, রোববার সকালে পূর্ব বিরোধের জের ধরে কাশিপুর গ্রামের সালামত মিয়া ও সুলতান আহমেদের লোকজনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে সুলতান পক্ষের সমর্থক স্বপন নিহত হয়। এ সময় উভয়পক্ষের অন্তত ২০ জন আহত হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com