বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৫:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

বাহুবলে পুলিশের উপর মাদক ব্যবসায়ীদের হামলা

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৩ জানুয়ারী, ২০১৮
  • ৫৩৯ বা পড়া হয়েছে

বাহুবল প্রতিনিধি ॥ বাহুবলে পুলিশের ওপর মাদক ব্যবসায়ীদের হামলার ঘটনা ঘটেছে। এ সময় এক পুলিশ সদস্য আহত হয়েছেন। আহত পুলিশ সদস্যের নাম আলীম উদ্দিন (২২)। রোববার রাত ৯ টার দিকে উপজেলার কামাইছড়া এলাকার বালুচড়া চা-বাগানে মদের পাট্রায় অভিযানকালে হামলার ঘটনাটি ঘটেছে। এ ঘটনা ঘটে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ওই রাতে কামাইছড়া পুলিশ ফাঁড়ি ইনচার্জ এসআই মহরম হোসেনের নেতৃত্বে সাদা পোশাকে একদল পুলিশ  বালুছড়া চা-বাগানে মদের পাট্রায় অভিযান চালায়। এসময় মাদক ব্যবসায়ীরা একত্রিত হয়ে পুলিশের ওপর হামলা চালায়। হামলায় আলীম উদ্দিন নামের এক কনষ্টেবল আহত হন। খবর পেয়ে উপজেলা চেয়ারম্যান আব্দুল হাই ও থানার ওসি মো. মাসুক আলী ঘটনাস্থলে গিয়ে আহত অবস্থায় পুলিশ সদস্যকে উদ্ধার করে বাহুবল থানা স্বাস্থ্য কমপ্লেক্সে এনে ভর্তি করেন।
কামাইছড়া ফাঁড়ির ইনচার্জ মহরম জানান, মাদক ব্যবসায়ীদের আটক করতে আমরা সাদা পোশাকে অভিযান চালাই, এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মদের পাট্রা ব্যবসায়ীরা পুলিশের ওপর হামলা চালায়।
এব্যাপারে বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাসুক আলী বিষয়টি নিশ্চিত করে বলেন, পুলিশ সদস্য আহত হওয়ার ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com