বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৯:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

নবীগঞ্জের ছাত্রদল নেতা মুরাদ ও সোহেলকে বহিস্কারের ২৪ ঘন্টার মধ্যে প্রত্যাহার

  • আপডেট টাইম শুক্রবার, ৭ মার্চ, ২০১৪
  • ৬০৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জ উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোশাহিদ আলম মুরাদ ও নবীগঞ্জ পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলাম সোহেল এর বহিস্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। বহিস্কারের ২৪ ঘন্টার মধ্যে আদেশ প্রত্যাহার করা হল। গতকাল বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব (দপ্তরের দায়িত্বপ্রাপ্ত) রুহুল করিব রিজভী স্বাক্ষরিত পৃথক পত্রে এ বহিস্কাদেশ প্রত্যাহার করা হয়। রুহুল করিব রিজভী পত্রে উল্লেখ করেন, ইতিপূর্বে দলীয় শৃংখলা ভঙ্গ ও দলীয় স্বার্থ বিরোধী তৎপরতায় লিপ্ত  থাকার অভিযোগে বিএনপির প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিস্কার করা হয়ে ছিল। কিন্তু নির্দেশক্রমে আপনাদের বহিস্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। আপনার এখন থেকে দলের দলের সাংগঠনিক কর্মকান্ডসহ দলের শক্তি বৃদ্ধিতে যথাযত ভূমিকা রাখবেন বলে দল আশা রাখে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com