রবিবার, ২৪ মে ২০২৬, ০৬:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
৬শ কোটি টাকা পরিশোধের পরও বন্ধ শাহজিবাজার বিদ্যুৎ কেন্দ্র নবীগঞ্জ ও মাধবপুরে অগ্নিকাণ্ডে কোটি টাকার ক্ষয়ক্ষতি হবিগঞ্জ সদর থানার উদ্যোগে ফোর্স মোবিলাইজেশন ড্রিল অনুষ্ঠিত নবীগঞ্জে মসজিদের ভেতরে পল্লী চিকিৎসকের ঝুলন্ত মরদেহ উদ্ধার পবিত্র ঈদকে ঘিরে বাহুবলে আইনশৃঙ্খলা নিশ্চিতে পুলিশের বিশেষ টহল ও মহড়া নবীগঞ্জের ইমামবাড়ি বাজার পরিচালনা কমিটির নবনির্বাচিত নেতৃবৃৃন্দের শপথ গ্রহন পৌর এলাকার ৪নং ওয়ার্ডে শুরু হচ্ছে বর্জ্য ব্যবস্থাপনার পাইলট কর্মসূচী অর্থ সংকটে দেউন্দি বাগান বন্ধের শঙ্কা বাহুবলে জামাল হত্যার আসামি ইরফান গ্রেপ্তার সারাদেশ শিশু নিপীড়নের হবিগঞ্জে প্রতিবাদ কর্মসূচি

আজমিরীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে শাবানা ১৯ দলীয় জোটের একক প্রার্থী

  • আপডেট টাইম শুক্রবার, ৭ মার্চ, ২০১৪
  • ৬০১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ আজমিরীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে রওশন মোশাররফ শাবানাকে ১৯ দলীয় জোটের একক প্রার্থী ঘোষণা করা হয়েছে। গতকাল হবিগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক মেয়র আলহাজ্ব জি কে গউছ বিষয়টি নিশ্চিত করেছেন।
এ বিষয়ে জানতে চাইলে মেয়র জি কে গউছ বলেন- আজমিরীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে রওশন মোশাররফ শাবানা ১৯ দলীয় জোটের একক প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন। দলের হাইকমান্ড এই সিদ্ধান্ত নিয়েছে। গতকাল বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব (দপ্তরের দায়িত্বে) রুহুল কবির রিজভী সেলফোনে আমাকে বিষয়টি নিশ্চিত করেছেন। সাথে সাথে এ সংবাদটি আজমিরীগঞ্জ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি গোলাম মোস্তফা ও সাধারণ সম্পাদক গোলাম ফারুককে অবহিত করা হয়েছে। মেয়র বলেন- বর্তমান সরকারের অত্যাচার নির্যাতনের প্রতিবাদ সরূপ বিএনপি উপজেলা নির্বাচনে অংশ নিয়েছে। এই নির্বাচনে জনগণ সরকারের বুলেটের জবাব ব্যালটের মাধ্যমেই দিচ্ছে। তিনি দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন- হাফিজ উদ্দিন আহমেদ আফাই ছিলেন আজমিরীগঞ্জের অভিভাবক। তিনি ছিলেন মাটি ও মানুষের নেতা। তারই সুযোগ্য কন্যা রওশন মোশাররফ শাবানাকেও মাটি ও মানুষের কল্যাণে কাজ করতে হবে। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার একজন প্রতিনিধি হয়ে মানুষের ভাগ্যন্নোয়নে নিজেকে উৎসর্গ করতে হবে। শাবানাকে নির্বাচিত করতে বিএনপি ও সকল অঙ্গ সংগঠন সহ আজমিরীগঞ্জবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন মেয়র আলহাজ্ব জি কে গউছ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com