সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৫:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অর্থের অভাবে সৌদি আরব থেকে দেশে ফিরছে না দুলনের মরদেহ হবিগঞ্জে এনসিপির দায়েরকৃত মামলায় ছাত্রদলের নেতাদের জামিন লাভ হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাসহ ৯ জনকে আসামী করে ছাত্রদল নেতার মামলা রুজু বাহুবলে শ্যামলী বাসের সাথে সিএনজির সংঘর্ষে নিহত ১ হবিগঞ্জ আদালতে কোর্ট ফি সংকট ॥ ভোগান্তি সুরমা চা বাগানে ৫০ বছরের পুরোনো সেতুতে ভোগান্তি শহরে ভাঙ্গারী ব্যবসায়ীদের বিরুদ্ধে সাড়াশি অভিযান ॥ আটক ১ শায়েস্তাগঞ্জে গরুবাহী পিকআপে ডাকাতি র‌্যাবের হাতে গ্রেপ্তার ১ বাহুবলে দ্বৈত হত্যা মামলার আরও ১ আসামি নরসিংদী থেকে গ্রেপ্তার চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২

নবীগঞ্জে জেকে স্কুলে প্রাক্তন শিক্ষক কৃপাসিন্ধু আর নেই

  • আপডেট টাইম বুধবার, ১৭ জানুয়ারী, ২০১৮
  • ৬১৬ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ বীর মুক্তিযোদ্ধা এবং নবীগঞ্জ জে কে পাইলট উচ্চ বিদ্যালয়ের সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কৃপাসিন্ধু রায় চৌধুরী (৭২) আর নেই। তিনি গতকাল মঙ্গলবার সকাল ৬টার দিকে শেরপুর রোডস্থ নিজ বাসভবনে পরলোক গমন করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে, ১ মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন। সদা হাস্যজ্বল ও প্রিয় শিক্ষক কৃপাসিন্ধু রায় চৌধুরীর মৃত্যুর খবর শোনে শেষবারের মত তাকে এক নজর দেখার জন্য অবসরপ্রাপ্ত মেজর সুরঞ্জন দাশ, নবীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র অধ্যাপক তোফাজ্জল ইসলাম চৌধুরী, মেয়র আলহাজ্ব ছাবির আহমদ চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক  আলহাজ্ব সাইফুল জাহান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমদ মিলু, উপজেলা পুজা উদযাপন কমিটির সাবেক সভাপতি নিখিল আচার্য্য, উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি নারায়ন রায়, সভাপতি মন্ডরীর সদস্য কালীপদ ভট্টাচার্য্য, সাধারন সম্পাদক ও প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক উত্তম কুমার পাল হিমেল, উপজেলা পুজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক নির্মলেন্দু দাশ রানা, যুগ্ম সম্পাদক গৌতম কুমার রায়, জেলা পরিষদ সদস্য আব্দুল মালিক, পৌর সভার প্যানেল মেয়র এটি এম সালাম, প্যানেল মেয়র বাবুল চন্দ্র দাশ, কাউন্সিলর মোঃ আলাউদ্দিন, জাহেদ চৌধুরী, উপজেলা কৃষকলীগের সভাপতি শেখ শাহনুর আলম ছানু, সাধারণ সম্পাদক বিকাশ চন্দ্র রায়, মুক্তিযোদ্ধা গৌরদাশ রায়, ভানু ঘোষ, নিখিল নাথ, ডাঃ সুকেশ দাশ, ডাঃ নণী গোপাল নাথ, সুবিনয় কর, পবিত্র বনিক, হাফিজুর রহমান খাঁন দিলু, সনৎ কুমার দাশ, রেজাউল আলম, অসীম কুমার রায়, খালেকুজ্জামান এডিশন, মোঃ রুবেল মিয়া, জাহাঙ্গীর বখত চৌধুরী, মোঃ ছালিক মিয়া, সঞ্জয় দাশ, তনুজ রায়, শুভাশীষ চক্রবর্ত্তী, কাঞ্চন বনিক, সাজিদুর রহমান, সুজিত কুমার পাল, রেনু মিয়াসহ নবীগঞ্জের রাজনৈতিক, সামাজিক ও বিভিন্ন শ্রেনী পেশার মানুষ বাসায় ভীড় জমান এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
পরে কৃপাসিন্ধু রায় চৌধুরীর নিজ বাড়ী বাউসা ইউনিয়নের সোজাপুর গ্রামে উপজেলা প্রশাসনের উদ্যোগে এবং এসিল্যান্ড আতাউল গনি উসমানীর তত্ত্বাবধানে রাষ্ট্রীয় মর্যাদা গার্ড অব অনার প্রদান করার পর অন্তুষ্ট্রুক্রিয়া সম্পন্ন হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com