মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে চাঁদের হাসি হাসপাতালের ভুল চিকিৎসায় মুক্তিযোদ্ধা কমান্ডার ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ॥ গোলাম মোস্তফা রফিক’র মৃত্যু ॥ তদন্ত কমিটি গঠন ॥ আজ মঙ্গলবার ২টায় কেন্দ্রীয় ইদগাহে জানাযা ॥ বিভিন্ন মহলের শোক ১৮২ কোটি টাকার উন্নয়ন গ্রকল্প গ্রহণ হবিগঞ্জে হুইপ জি কে গউছের উদ্যোগে বদলে যাচ্ছে পৌরসভা ও ৩ উপজেলা বিএনপি নেতা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক প্রধানমন্ত্রী পক্ষ থেকে চা শ্রমিকদের মাঝে ঘরের চাবি প্রদান করেন এমপি ফয়সল বিশেষ চাহিদা সম্পন্ন শিশু-কিশোরদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত মাধবপুরে কৃষি কাজের ট্রাক্টরে বডি সংযোজন করে বালু-মাটি পরিবহন বাহুবলে মুজতবা আলী স্মৃতি পরিষদের ‘মুজতবাচরিত’ প্রকাশনা উৎসব রেমা-কালেঙ্গায় বন বিভাগের অভিযান ॥ মুলি বাঁশ জব্দ বানিয়াচং সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন

বানিয়াচঙ্গে উপজেলা চেয়ারম্যান প্রার্থী মাওঃ আব্দাল খানের মনোনয়ন বৈধ

  • আপডেট টাইম শুক্রবার, ৭ মার্চ, ২০১৪
  • ৫৮০ বা পড়া হয়েছে

মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ বানিয়াচং উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মাওলানা আব্দাল হোসেন খানের বাতিল হওয়া মনোনয়ন আপিল এর মাধ্যমে বৈধ হয়েছে। গতকাল জেলা প্রশাসকের কার্যালয়ে (আপিল নং-১/২০১৪) মাওলানা আব্দাল হোসেন খানের দায়েরকৃত আপিলের শোনানী অনুষ্ঠিত হয়। আপিলে বলা হয়েছে বানিয়াচং উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দাখিলকৃত মনোনয়নপত্রটি গত ৫ মার্চ বাছাই করা হয়। এ সময় মনোনয়নপত্রের সাথে নির্বাচনী ব্যয় নির্বাহের সম্ভাব্য তহবিলের আয়ের উৎস সম্পর্কে একটি বিবরণী ফরম ‘ড’ দাখিল না করায় রিটানিং অফিসার চেয়ারম্যান প্রার্থী মাওলানা আব্দাল হোসেন খানের মনোনয়নপত্রটি বাতিল করেন। শোনানীতে বিজ্ঞ কৌশলী উক্ত অসাবধানতা বশতঃ ত্র“টি পরিমার্জন করে ফরম ‘ড’ দাখিল এর অনুমতি প্রার্থনা করলে আপীল কর্তৃপক্ষ উপজেলা পরিষদ নির্বাচন ও জেলা প্রশাসক মোঃ জয়নাল আবেদীন দাখিলকৃত কাগজপত্রাদি পর্যালোচনা করে মনোনয়নপত্রের সাথে ফরম ‘ড’ দাখিল না করার বিষয়টি অনিচ্ছাকৃত ত্র“টি হিসেবে পরিমার্জন করে মাওলানা আব্দাল হোসেন খানকে সকল তথ্যাধি অপরিবর্তিত রেখে নতুন করে ফরম ‘ড’ পূরণপূর্বক দাখিল করার নির্দেশ প্রদান করেন। একই সাথে ফরম ‘ড’ প্রাপ্তি সাপেক্ষে মাওলানা আব্দাল হোসেন খানের এর নাম বৈধ প্রার্থীর তালিকায় অন্তভূক্ত করার নির্দেশ প্রদান করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com