শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৭:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু হুইপ জি কে গউছের প্রচেষ্টায় ঢাকা-সিলেট ৬ লেন মহাসড়ক নির্মাণে দীর্ঘদিনের জটিলতার অবসান ঘটবে নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ সদস্য আহত বানিয়াচং উপজেলার মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন আগামীকাল মাধবপুরে র‌্যাবের অভিযানে ৫০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ শায়েস্তাগঞ্জ উপজেলার নতুন ইউএনও মোঃ আসাদুজ্জামান চুনারুঘাটে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ জেলা ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১’শ জনের বিরুদ্ধে এনসিপির মামলা নবীগঞ্জে পথসভা শেষে বিএনপি ও জাসাস নেতার মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষ ॥ আহত ২০

প্রেমিকের হাত ধরে পালিয়ে যাওয়া কিশোরীকে ৩ মাস শায়েস্তাগঞ্জে পর উদ্ধার

  • আপডেট টাইম সোমবার, ৮ জানুয়ারী, ২০১৮
  • ৬১৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জে প্রেমিকের হাত ধরে পালিয়ে যাওয়া কিশোরীকে ৩ মাস পর রেলওয়ে জংশন থেকে উদ্ধার করেছে পুলিশ। এদিকে ওই ছাত্রীর মা আছকির মিয়ার স্ত্রী জাহেদা খাতুন বাদি হয়ে শায়েস্তাগঞ্জ থানায় অপহরণ মামলা করেছেন। মামলায় বড়চর গ্রামের আফজল ও জয়নালসহ ৩ জনকে আসামী করা হয়। মামলার প্রেক্ষিতে শায়েস্তাগঞ্জ থানার এসআই শাহিনুর রহমান প্রেমিক আফজলের বন্ধু জয়নাল আবেদীনকে গ্রেফতার করে কারাগারে প্রেরণ করে। গতকাল সোমবার দুপুরে কিশোরী তাহেরা আক্তার তানিয়া (১৫) শায়েস্তাগঞ্জ জংশনে ঘুরাফেরা করছে খবর পেয়ে শায়েস্তাগঞ্জ থানা পুলিশ তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসে। এ সময় প্রেমিক আফজল কৌশলে পালিয়ে যায়। সূত্র জানায়, দীর্ঘদিন ধরে আফজলের সাথে তানিয়ার প্রেমের সম্পর্ক চলে আসছে। বিষয়টি তার পরিবার আচঁ করতে পারলে তানিয়ার মা আফজলকে গালমন্দ করে। গত ৮ নভেম্বর তানিয়াকে নিয়ে আফজল অজানার উদ্দেশ্যে পাড়ি জমায়। এ ঘটনায় তানিয়ার মা অপহরণ মামলা করে। এ ব্যাপারে এসআই শাহিনুর রহমান জানান, ওই কিশোরীর মেডিকেল পরীক্ষা শেষে আজ মঙ্গলবার তাকে জবানবন্দির জন্য আদালতে প্রেরণ করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com