সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১২:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

ধানসিঁড়ি সোসাইটি হবিগঞ্জের পক্ষ থেকে দ্বিজেন্দ্র আচার্য্যকে সংবর্ধনা

  • আপডেট টাইম রবিবার, ৭ জানুয়ারী, ২০১৮
  • ৫৪৯ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ ধানসিঁড়ি সোসাইটি হবিগঞ্জের কার্যনির্বাহী সদস্য ও মাধবপুর উপজেলা সহকারী শিক্ষা অফিসার দ্বিজেন্দ্র আচার্য্য এর সরকারিভাবে ইংল্যান্ডে শিক্ষা সফর উপলক্ষ্যে ধানসিঁড়ি সোসাইটি হবিগঞ্জের পক্ষ থেকে গতকাল বিকালে শুভেচ্ছা ও সংবর্ধনা প্রদান করা হয়। সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সোসাইটির সভাপতি ও সিলেট ডাচ বাংলা ব্যাংকের ম্যানেজারনাজমুল হক, উমেদনগর শাহপরান মাদ্রাসার সহ-সুপার ও সহ সভাপতি মাওলানা শফিকুল ইসলাম ভুঁইয়া, সেক্রেটারি এডঃ আনসারী, সহ সেক্রেটারি প্রভাষক ফিরোজ মিয়া, শিক্ষক আবু ইসহাক চৌধুরী, অর্থ সম্পাদক শরীফ উদ্দিন ভুঁইয়া, সহ-অর্থ সম্পাদক রাসেল আহমেদ, এস এম সবুজ, সদস্য সেলিম মিয়া, হাসান বশীর রুবেল, মাওলানা রফিকুল ইসলাম, ডাঃ সেলিম আহমেদ, মাওলানা আমিনুল ইসলাম, রুপন আচার্য্য প্রমুখ। অনুষ্ঠানে সোসাইটির পক্ষ থেকে শুভেচ্ছা বক্তব্য রাখেন সভাপতি নাজমুল হক। সংবর্ধনা শেষে বিশেষ মোনাজাত পরিচালনা করেন মাওলানা রফিকুল ইসলাম।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com