শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৮:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু হুইপ জি কে গউছের প্রচেষ্টায় ঢাকা-সিলেট ৬ লেন মহাসড়ক নির্মাণে দীর্ঘদিনের জটিলতার অবসান ঘটবে নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ সদস্য আহত বানিয়াচং উপজেলার মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন আগামীকাল মাধবপুরে র‌্যাবের অভিযানে ৫০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ শায়েস্তাগঞ্জ উপজেলার নতুন ইউএনও মোঃ আসাদুজ্জামান চুনারুঘাটে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ জেলা ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১’শ জনের বিরুদ্ধে এনসিপির মামলা নবীগঞ্জে পথসভা শেষে বিএনপি ও জাসাস নেতার মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষ ॥ আহত ২০

মাধবপুরে গরুসহ চোরকে আটক করে পুলিশে সোপর্দ

  • আপডেট টাইম শনিবার, ৬ জানুয়ারী, ২০১৮
  • ৬২৪ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরে গরু চুরি করে নিয়ে যাবার সময় চোরাই গরুসহ এক চোরকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। গতকাল শুক্রবার ভোররাতে উপজেলার উত্তর সুরমা গ্রাম থেকে তাকে আটক  করা হয়। আটক হওয়া যুবকের নাম মিল্টন মিয়া (২৫)। তিনি ওই গ্রামের মৃত জহিরুল ইসলামের ছেলে। এ সময় তার সহযোগী আরো কয়েকজন পালিয়ে যায়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার ভোর রাতে আটক মিল্টন ও তার ৩ সহযোগী মিলে উত্তর সুরমা গ্রামের সফর আলীর ঘর থেকে একটি গরু চুরি করে গাড়িতে উঠানোর সময় বাড়ির লোকজন দেখে ফেলে। এ সময় জনতা তাদেরকে ধাওয়া করে মিল্টনকে আটক করে। তার অন্য সহযোগিরা পালিয়ে যেতে সক্ষম হয়। পরে আটক গরুসহ মিল্টনকে পুলিশে সোপর্দ করা হয়।
তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ির এসআই শহীদুল ইসলাম জানান, জিজ্ঞসাবাদে মিল্টন একই গ্রামের সেলিম মিয়া (২০), কাউছার মিয়া (২২) ও জহির (৩০) এর নাম বলেছে। এ ঘটনায় মাধবপুর থানায় মামলা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com