বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৯:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

  • আপডেট টাইম শুক্রবার, ৫ জানুয়ারী, ২০১৮
  • ৬৫২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ শিক্ষা শান্তি প্রগতি এই শ্লোগানকে সামনে রেখে হবিগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে ছাত্রলীগের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে জেলা আওয়ামী লীগের কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও হবিগঞ্জ-লাখাই আসনের এমপি এডঃ মোঃ আবু জাহির।
পরে হবিগঞ্জ পৌরসভা প্রাঙ্গনে জেলা ছাত্রলীগের সভাপতি ডা. ইশতিয়াক রাজ চৌধুরী ও সাধারণ সম্পাদক মুকিদুল ইসলাম নেতা-কর্মীদের সাথে নিয়ে কেক কাটেন। কেক কাটার পর পৌরসভা প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়। র‌্যালীটি শহর প্রদক্ষিণ শেষে জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে এসে পথসভায় মিলিত হয়।
পথ সভায় বক্তব্য রাখেন, এমপি আবু জাহির, বানিয়াচং-আজমিরীগঞ্জ আসনের এমপি আব্দুল মজিদ খান, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোতাচ্ছিরুল ইসলাম, জেলা যুবলীগের সভাপতি আতাউর রহমান সেলিম, সাবেক সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য এডঃ সুলতান মাহমুদ প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com