সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৯:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অর্থের অভাবে সৌদি আরব থেকে দেশে ফিরছে না দুলনের মরদেহ হবিগঞ্জে এনসিপির দায়েরকৃত মামলায় ছাত্রদলের নেতাদের জামিন লাভ হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাসহ ৯ জনকে আসামী করে ছাত্রদল নেতার মামলা রুজু বাহুবলে শ্যামলী বাসের সাথে সিএনজির সংঘর্ষে নিহত ১ হবিগঞ্জ আদালতে কোর্ট ফি সংকট ॥ ভোগান্তি সুরমা চা বাগানে ৫০ বছরের পুরোনো সেতুতে ভোগান্তি শহরে ভাঙ্গারী ব্যবসায়ীদের বিরুদ্ধে সাড়াশি অভিযান ॥ আটক ১ শায়েস্তাগঞ্জে গরুবাহী পিকআপে ডাকাতি র‌্যাবের হাতে গ্রেপ্তার ১ বাহুবলে দ্বৈত হত্যা মামলার আরও ১ আসামি নরসিংদী থেকে গ্রেপ্তার চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২

মাধবপুরে বেপরোয়া বাস কেড়ে নিল পথচারীর প্রাণ

  • আপডেট টাইম সোমবার, ১ জানুয়ারী, ২০১৮
  • ৫০২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ মাধবপুরে বেপরোয়া বাসচাপায় সত্তরোর্ধ এক পথচারীর প্রাণহানী ঘটেছে। গতকাল রোববার দুপুরের দিকে মাধবপুর উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কে হাইওয়ে ইন হোটেলের সামনে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত পথচারীর নাম আদম আলী (৭৫)। তিনি বানেশ্বর গ্রামের মৃত আব্দুল জলিলের ছেলে। প্রত্যক্ষদর্শী সূূত্রে জানা গেছে, ওই সময়ে হাইওয়ে ইন হোটেলের সামনে মহা-সড়কের পাশ দিয়ে হেটে যাচ্ছিলেন আদম আলী। এ সময় সিলেট থেকে ঢাকাগামী শ্যামলী পরিবহনের বেপরোয়া গতির একটি বাস তাকে ধাক্কা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই মারা যান আদম আলী। পরে খবর পেয়ে হাইওয়ে পুলিশ বিকেল ৩টার দিকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতাল মর্গে পাঠায়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com