বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১২:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

নবীগঞ্জে পিএসসিতে পাসের হার ৮৯.৯৩% ॥ ৫ পেয়েছে ১১১ জন

  • আপডেট টাইম রবিবার, ৩১ ডিসেম্বর, ২০১৭
  • ৭৭১ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় (পিএসসি) উপজেলায় পাসের হার ৮৯.৯৩ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ১১১ জন শিক্ষার্থী।
গতকাল শনিবার দুপুরে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়। নবীগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, নবীগঞ্জ উপজেলায় ২৬৯টি বিদ্যালয় থেকে প্রাথমিক সমাপনী পরীক্ষায় সকল বিষয়ে অংশগ্রহণ করেছিল ৬ হাজার ২ শত ২৪ জন শিক্ষার্থী। পাশ করেছে ৫ হাজার ৫ শত ৯৭ জন। অকৃতকার্য হয়েছে ৬ শত ২৭ জন। অনুপস্থিত ছিল ৩ শত ২৮ জন পরীক্ষার্থী। ২৬৯টি বিদ্যালয়ের মধ্যে ১০০% পাশ করেছে ১৪৯টি বিদ্যালয়। নাজিমপুর ফরাশতপুর কমিউিনিটি বিদ্যালয় থেকে কোন পরীক্ষার্থী উত্তীর্ণ হতে পারেনি। এছাড়া উপজেলা শিশু ও সাংস্কৃতিক একাডেমি স্কুল ১৫টি জিপিএ-৫’সহ শতভাগ পাশের গৌরব অর্জন করেছে।
অপর দিকে মাদ্রাসা বোর্ডের অধীনে ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষায় পাশের হার ৯১.৪৩ শতাংশ। ২২টি মাদ্রাসা থেকে মোট ৫শত ২৫ জন পরীক্ষার্থী অংশগ্রহন করে ৪শ ৮০ জন পাশ করেন। অকৃতকার্য হয়েছে ৪৫ জন। অনুপস্থিত ছিল ৭২ জন। জিপিএ-৫ পেয়েছেন ৫ জন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com