শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১১:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু হুইপ জি কে গউছের প্রচেষ্টায় ঢাকা-সিলেট ৬ লেন মহাসড়ক নির্মাণে দীর্ঘদিনের জটিলতার অবসান ঘটবে নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ সদস্য আহত বানিয়াচং উপজেলার মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন আগামীকাল মাধবপুরে র‌্যাবের অভিযানে ৫০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ শায়েস্তাগঞ্জ উপজেলার নতুন ইউএনও মোঃ আসাদুজ্জামান চুনারুঘাটে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ জেলা ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১’শ জনের বিরুদ্ধে এনসিপির মামলা নবীগঞ্জে পথসভা শেষে বিএনপি ও জাসাস নেতার মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষ ॥ আহত ২০

কালিগাছতলায় হামলার প্রতিবাদে ৩নং ওয়ার্ড পৌরবাসির প্রতিবাদ সমাবেশ

  • আপডেট টাইম রবিবার, ৩১ ডিসেম্বর, ২০১৭
  • ৫৭০ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ শহরের কালিগাছতলায় গত ২ ডিসেম্বর প্রহল্লাদ কর্মকারের বাসায় হামলার প্রতিবাদে হবিগঞ্জ পৌরসভার ৩নং ওয়ার্ড এলাকাবাসির উদ্যোগে এক বিশাল প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সন্ধ্যায় শহরের কালিগাছতলা এলাকায় এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
শান্তনু দাস অলকের পরিচালনায় উক্ত সভায় সভাপতিত্ব করেন ডাঃ অসিত রঞ্জন দাশ। এতে বক্তব্য রাখেন, হবিগঞ্জ পৌরসভার সাবেক ভারপ্রাপ্ত মেয়র ও ৩নং ওয়ার্ড কাউন্সিলর দিলীপ দাস, ২নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ জাহির মিয়া, এমদাদুর রহমান বাবুল, বিমল দত্ত, জেলা যুবলীগের সভাপতি মোঃ আতাউর রহমান সেলিম, মোঃ হাছান মিয়া, মোঃ রমজান আলী, সমিরণ বনিক, পৌর আওয়ামীলীগ সহ-সভাপতি সুমিত বনিক, স্বপন লাল বনিক, শচিন্দ্র দাশ, আশরাফ মিয়া, হবিগঞ্জ পৌর যুবলীগের সাধারণ সম্পাদক তাজ উদ্দিন আহমেদ তাজ, আরজু মিয়া, সজল দাশ প্রমূখ।
সভায় বক্তারা, কেন্দ্রীয় যুবলীগের অন্যতম সদস্য হবিগঞ্জ জেলা যুবলীগ সভাপতি মোঃ আতাউর রহমান সেলিমের বিরুদ্ধে বানিয়াচং থানায় মিথ্যা জিডি দায়ের ও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে অপপ্রচার চালানোর প্রতিবাদে তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন এবং দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের কাছে দাবী জানান।
উল্লেখ্য, গত ২ ডিসেম্বর শহরের কালিগাছ তলা বাইপাস সড়ক এলাকায় প্রহল্লাদ দাশের উপর একদল দূবৃত্ত হামলা চালায়। ওই সময় হামলাকারীদের হাত থেকে প্রহল্লাদ দাশকে বাচাতে গেলে আতাউর রহমান সেলিমের ছোট ভাই সাইদুর রহমানসহ কয়েকজন গুরুতর আহত হয়। এরপর একটি চক্র আতাউর রহমান সেলিমের বিরুদ্ধে বানিয়াচং থানায় মিথ্যা জিডি দায়ের ও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে অপপ্রচার চালিয়ে আসছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com