শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৮:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু হুইপ জি কে গউছের প্রচেষ্টায় ঢাকা-সিলেট ৬ লেন মহাসড়ক নির্মাণে দীর্ঘদিনের জটিলতার অবসান ঘটবে নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ সদস্য আহত বানিয়াচং উপজেলার মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন আগামীকাল মাধবপুরে র‌্যাবের অভিযানে ৫০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ শায়েস্তাগঞ্জ উপজেলার নতুন ইউএনও মোঃ আসাদুজ্জামান চুনারুঘাটে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ জেলা ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১’শ জনের বিরুদ্ধে এনসিপির মামলা নবীগঞ্জে পথসভা শেষে বিএনপি ও জাসাস নেতার মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষ ॥ আহত ২০

জেলা যুবলীগের সভাপতি আতাউর রহমান সেলিমের মাতার মৃত্যুতে বানিয়াচংয়ে দোয়া মাহফিল

  • আপডেট টাইম শনিবার, ৩০ ডিসেম্বর, ২০১৭
  • ৬১৫ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির অন্যতম সদস্য ও হবিগঞ্জ জেলা যুবলীগের সভাপতি আতাউর রহমান সেলিমের মায়ের রুহের মাগফেরাত কামনা করে মিলাদ ও দোয়া মাহফিল করেছে বানিয়াচং উপজেলা যুবলীগ। গতকাল শুক্রবার মাগরিবের নামাজের পর গ্যানিংগঞ্জ বাজারস্থ ৪নং দক্ষিণ-পশ্চিম ইউনিয়ন পরিষদ হলরুমে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন বানিয়াচং ৪নং দক্ষিণ-পশ্চিম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি রেখাছ মিয়া, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) বাবুল মিয়া, সহসভাপতি ছায়েব আলী, আমির হোসেন, মনিরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক শাহজাহান মিয়া, সাংগঠনিক সম্পাদক মারুফ আহমেদ, ফয়সাল আহমেদ, প্রচার সম্পাদক মাহমুদ আখঞ্জি, আইন বিষয়ক সম্পাদক খালেদ হোসাইন,সহ-আইনবিষয়ক সম্পাদক রায়হান উদ্দিন সুমন, সহ ক্রীড়া সম্পাদক মোফাজ্জল হোসেন ফয়সলসহ উপজেলা যুবলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। দোয়া পরিচালনা করেন বানিয়াচং গ্যানিংগঞ্জ বাজার জামে মসজিদের পেশ ঈমাম মাওলানা বাহাউদ্দিন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com