বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৯:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

লাখাইয়ে অফিসার কোয়ার্টারে ডাকাতি

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর, ২০১৭
  • ৬৪২ বা পড়া হয়েছে

আবুল কাসেম, লাখাই থেকে ॥ লাখাই উপজেলায় অফিসার কোয়ার্টারে ডাকাতি। শিক্ষা অফিসার আতাউর রহমান ও একাউন্ট অফিসার আতিয়ার রহমানের কাছ থেকে জানা যায়, গতকাল মঙ্গলবার দিবাগত রাত অনুমান পৌনে দুইটার দিকে অফিসার কোয়ার্টারের গেইটের তালা ভেঙ্গে ২০/২৫ জন ডাকাত দল কোয়ার্টারের প্রত্যেকটি দরজা ভেঙ্গে রুমে প্রবেশ করে সবাইকে একত্রে একটি রুমে অস্ত্রের মুখে জিম্মি করে হাত-পা বেধে রাখে। এ সময় রুমে থাকা ২টি ল্যাপটপ, ১টি টেব, ৮টি আইফোন, ১১টি ভাটনফোন ও নগদ ৬৫ হাজার টাকা সহ মূল্যবান কাপড় চোপর নিয়ে যায় এবং শিক্ষা অফিসার আতাউর রহমানকে মারধোর করে আহত করে। তাকে লাখাই স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। ওই কোয়ার্টারে ৮ জন কর্মকর্তা ছিলেন। ডাকাত দল চলে যাওয়ার পরে কর্মকর্তারা সঙ্গে সঙ্গেই উপজেলা নির্বাহী কর্মকর্তা ওবায়দুর রহমানকে জানালে তিনি ঘটনা স্থলে গিয়ে লাখাই থানার অফিসার ইনচার্জ বজলার রহমানকে অবহিত করলে তিনি ঘটনার স্থলে পৌছেন। বর্তমানে অফিসার কোয়ার্টারে থাকা সকল কর্মকর্তারা আতংকের মধ্যে আছেন এবং তারা ক্ষোভ ও দুঃখ বলেন, উপজেলা পরিষদে রাতে বেলায় কোন পাহাড়াদার নেই এবং সীমানা প্রাচীর নেই। অরক্ষিত অবস্থায় পড়ে আছে।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা ওবায়দুর রহমানের সাথে আলাপ করলে তিনি ডাকাতির ঘটনার সত্যতা স্বীকার করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com