রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ০৪:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
তেলিয়াপাড়ায় মুক্তিযোদ্ধা জনতার সমাবেশে এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ॥ মুক্তিযুদ্ধের সময় শেখ মুজিব বন্দি হয়ে পাকিস্তানে চলে গিয়েছিলেন শহরে পারিবারিক কলহের জের ॥ শিশুকে পুকুরে নিক্ষেপ বাহুবলে মিড ডে মিল কর্মসূচিতে অনিয়ম ॥ বঞ্চিত শিক্ষার্থীরা খোয়াই নদীতে গোসল করতে নেমে কিশোর নিখোঁজ হবিগঞ্জ উন্নয়ন সংস্থার উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন বিজিবির অভিযানে ৪৪ লাখ টাকা মূল্যের জিরা ও ফুচকা জব্দ বাহুবলে এক যুগেও চালু হয়নি ট্রমা সেন্টার ॥ ভোগান্তিতে মানুষ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ১৩ কেজি গাঁজা উদ্ধার পল্লী চিকিৎসক এমদাদুল হক বেলালের উপর দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে উজিরপুরে মানববন্ধন ও বিক্ষোভ আজ ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবস ॥ চুনারুঘাট পৌছেছেন এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম

খোয়াইচর থেকে ফেনসডিল ছিনতাই

  • আপডেট টাইম বুধবার, ৫ মার্চ, ২০১৪
  • ৫৮৮ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ ফেনসিডিল কেনার আধিপত্য নিয়ে চুনারুঘাট সীমান্তে কদ্দুছ নামের এক ফেনসিডিল ব্যবসায়ীকে কুপিয়ে জখম করে প্রতিপক্ষরা ১শ বোতল ফেনসিডিল ছিনিয়ে নিয়ে গেছে। গতকাল মঙ্গলবার ভোরে সীমান্তের বিতর্র্কিত খোয়াই চরে ঘটে এ ঘটনা। আহত কদ্দুছকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সীমান্ত সুত্র জানায়, গতকাল ভোরে ভারতের ত্রিপুরা সীমান্তের দূর্গানগর গ্রাম থেকে ফেনসিডিল কেনার জন্য গাজীপুর গ্রামের খালেকের পুত্র কদ্দুছ খোয়াই চরে অবস্থান নেয়। এ সময় ওই চরে ফেনসিডিল কেনার জন্য যায় গোবরখলা গ্রামের জাবেদ, উজ্বল ও হেলাল নামের অপর তিন ব্যবসায়ী। উভয় দলের ব্যবসায়ীরা একই স্থানে অবস্থান করার ঘটনা নিয়ে এক পর্যায়ে তাদের মাঝে কথা কাটাকাটি হয় এবং তাদের মাঝে সৃষ্ট ঘটনার মিমাংসা করে দেয় দূর্গানগর এলাকার মাদক ব্যবসায়ী সাগর। এ ফাঁকে রশির মালা বানিয়ে দূর্গানগর থেকে ফেনসিডিল খোয়াই চরে পাঠায় ভারতের মাদক ব্যবসায়ী সাগর। এ ফেনসিডিলের মালিকানা নিয়ে আবারো উভয় দলের মাঝে ঝগড়া বাধে। এক পর্যায়ে ক্ষিপ্ত হয়ে জাবেদের দল চির প্রতিদ্বন্দ্বি কদ্দুছকে দা দিয়ে কুপিয়ে জখম করে ১শ বোতল ফেনসিডিল নিয়ে যায়। খবর পেয়ে আত্মীয়রা ঘটনাস্থলে গিয়ে কদ্দুছকে উদ্ধার করে চুনারুঘাট হাসপাতালে নিয়ে যান। এর কিছুক্ষন পর চুনারুঘাট থানার দারোগা আরিফ ঘটনাস্থলে গিয়ে লুট হওয়া ফেনসিডিল উদ্ধারের জন্য আশ-পাশের কয়েকটি বাড়ীতে ব্যর্থ অভিযান পরিচালনা করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com