শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৪:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু হুইপ জি কে গউছের প্রচেষ্টায় ঢাকা-সিলেট ৬ লেন মহাসড়ক নির্মাণে দীর্ঘদিনের জটিলতার অবসান ঘটবে নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ সদস্য আহত বানিয়াচং উপজেলার মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন আগামীকাল মাধবপুরে র‌্যাবের অভিযানে ৫০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ শায়েস্তাগঞ্জ উপজেলার নতুন ইউএনও মোঃ আসাদুজ্জামান চুনারুঘাটে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ জেলা ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১’শ জনের বিরুদ্ধে এনসিপির মামলা নবীগঞ্জে পথসভা শেষে বিএনপি ও জাসাস নেতার মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষ ॥ আহত ২০

বানিয়াচঙ্গে জাতীয় ‘এ’ প্লাস ক্যাম্পেইন সফল করার লক্ষ্যে সভা অনুষ্ঠিত

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর, ২০১৭
  • ৫৬১ বা পড়া হয়েছে

মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ বানিয়াচংয়ে জাতীয় ‘এ’ প্লাস ক্যাম্পেইন সফল করার লক্ষ্যে গতকাল উপজেলা পরিষদ মিলনায়তনে এডভোকেসী ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আবুল হাদি মোহাম্মদ শাহপরান এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ এর চেয়ারম্যান শেখ বশীর আহমদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) সাব্বির আহমদ আখনজী, ভাইস চেয়ারম্যান ইকবাল বাহার খান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মাধ্যমিক শিক্ষা অফিসার কাওসার শোকরানা, পিআইও প্লাবন পাল, ১নং ইউপি চেয়ারম্যান মোঃ গিয়াস উদ্দিন, ২নং ইউপি চেয়ারম্যান ওয়ারিশ উদ্দিন খান, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ জামাল আহমদ, মাওলানা আতাউর রহমান, এম,টি,ইপিআই যুবায়ের আহমদ খান প্রমুখ।
উল্লেখ্য, আগামী ২৩ ডিসেম্বর শনিবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বানিয়াচং উপজেলার ১৫টি ইউনিয়নের প্রতিটি ইপিআই সেন্টারে ৬ থেকে ১১ মাস বয়সী ৫ হাজার ৫শ ৩০ জন শিশুকে ১টি করে নীল রঙ্গের ও ১২ থেকে ৫৯ মাস বয়সী ৪৩ হাজার ৭শ ৮জন শিশুদের লাল রঙ্গের ১টি করে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। প্রত্যেক অভিভাবকদের নিজ দায়িত্বে প্রতিটি কেন্দ্রে উপস্থিত হয়ে শিশুদের ভিটামিন ‘এ’ক্যাপসুল খাওয়ানোর জন্য আহবান জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আবুল হাদি মোহাম্মদ শাহপরান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com