বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৫:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

শাহজীবাজার মাজার থেকে সত্তরোর্ধ্ব বৃদ্ধার লাশ উদ্ধার

  • আপডেট টাইম মঙ্গলবার, ১৯ ডিসেম্বর, ২০১৭
  • ৫৫১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ মাধবপুর উপজেলার শাহজীবাজার শাহ্ সুলেমান ফতেহগাজী মাজার এলাকা থেকে সত্তরোর্ধ্ব এক বৃদ্ধার লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার সকালে শাহ্ সুলেমান ফতেহ গাজী মাজার এলাকায় ওই মহিলার লাশ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন মাধবপুর থানায় খবর দেয়। থানার এসআই আবুল কাসেমের নেতৃত্বে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।
স্থানীয় লোকজন জানান, ওরসের শুরুর দিন থেকেই ওই মহিলা মাজারে ছিল। গতকাল সোমবার মধ্য রাতে আখেরী মোনাজাত শেষে মহিলা এবাদতখানার পাশে ওই মহিলার দেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়া হয়।
পুলিশ জানায়, ওই মহিলার পরিচয় পাওয়া যায়নি।
এ ব্যাপারে ওসি চন্দন কুমার চক্রবর্তী জানান, মহিলার পরণে সাদা কাপড় ছিল। ধারণা করা হচ্ছে মাজারে আসা দর্শনার্থী ছিল ওই মহিলা। এদিকে রাতে এ রিপোর্ট লেখা পর্যন্ত লাশটি সদর হাসপাতালের মর্গে ছিল।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com