শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০৪:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
পল্লী চিকিৎসক এমদাদুল হক বেলালের উপর দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে উজিরপুরে মানববন্ধন ও বিক্ষোভ আজ ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবস ॥ চুনারুঘাট পৌছেছেন এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম বিজিবির অভিযানে দেড় কোটি টাকার কসমেটিকস-ফুচকা-জিরাসহ ট্রাক জব্দ বানিয়াচঙ্গে সৎ মায়ের নির্যাতনে এক সাথে ২ বোনের বিষপান ॥ ১ জনের মৃত্যু ॥ ছোট বোন আশঙ্কাজনক কালবৈশাখী ঝড়ে জেলার বিভিন্ন স্থানে ব্যাপক ক্ষয়ক্ষতি হবিগঞ্জে বাড়ছে হামের প্রকোপ ৪৩ শিশু হাসপাতালে ভর্তি নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জে র‌্যাবের অভিযানে ইয়াবাসহ মাদক বিক্রেতা গ্রেপ্তার মাধবপুরে তেলবাহী ট্রেন লাইনচ্যুত ১৯ ঘণ্টা পর স্বাভাবিক রেল চলাচল নবীগঞ্জে প্যারাগন পোল্ট্রি হ্যাচারী স্থাপনের প্রতিবাদে ফুঁসে উঠেছেন এলাকাবাসী

শায়েস্তাগঞ্জে স্মার্ট কার্ড বিরতণ ২১ ডিসেম্বর শুরু

  • আপডেট টাইম মঙ্গলবার, ১৯ ডিসেম্বর, ২০১৭
  • ৪৯৯ বা পড়া হয়েছে

শায়েস্তাগঞ্জ প্রতিনিধি ॥ শায়েস্তাগঞ্জ পৌরসভায় জাতীয় স্মার্ট কার্ড (পরিচয় পত্র) আগামী ২১ ডিসেম্বর থেকে বিতরণ শুরু হবে। শেষ হবে ৪ জানুয়ারী। গতকাল সোমবার হবিগঞ্জ সদর উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় এ তথ্য নিশ্চিত করে।
সূত্র জানায়- শায়েস্তাগঞ্জ পৌরসভার ৯ টি ওয়ার্ডের ১৫ হাজার ১৯৭ জন পুরুষ-মহিলা ভোটারদের মাঝে এ কার্ড বিতরণ করা হবে।
২১ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারী পর্যন্ত বিতরণ ৫টি ধাপে শায়েস্তাগঞ্জ ডিগ্রী কলেজে বিতরণ হবে।
তন্মধ্যে ২১ ডিসেম্বর ১নং ওয়ার্ডের কুতুবের চক, তাপাসী, নূরপুর (আংশিক), পশ্চিম বড়চর, শ্যামপুর, ও ২নং ওয়াডের দাউনগর বাজার দক্ষিন, দক্ষিন বড়চর, মহলুল সুনাম।
২৩ ডিসেম্বর ২নং ওয়ার্ডের হাসপাতাল সড়ক, স্টেশন রোড,  চুরনুর আহমদ (নিজগাও), দাউদনগর বাজার পশ্চিম,  পূর্ব বড়চর, বিনন্দপুর রেল কলোনী,  পূর্ব বাগুনিপাড়া।
২ জানুয়ারী চরনুর আহমদ পূর্ব অংশ, দাউদনগর বাজার উত্তর-পুর্ব, আলাপুর আংশিক, চরনুর আহমদ পূর্ব অংশ, সুদিয়াখলা, সাবাসপুর।
৩ জানুয়ারী লেনজাপাড়া অংশ পূর্ব পশ্চিম, উবাহাটা আংশিক, কুটিরগাও আংশিক, পুরানবাজার।
৪ জানুয়ারী দাউদনগর, লেনজাপাড়া (দক্ষিণাংশ), খলাপাড়া আংশিক, জগন্নাথপুর ও বিরামচর।
সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা তপন জ্যোতি অসীম বিষয়টি নিশ্চিত করে বলেন, স্মার্ট কার্ড গ্রহণের সময়ে পুরাতন কার্ডটি সঙ্গে আনতে হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com