বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৩:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

অব্যাহত বৃষ্টিতে জনজীবনে দুর্ভোগ

  • আপডেট টাইম সোমবার, ১১ ডিসেম্বর, ২০১৭
  • ৬১৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ দু’দিনেরও বেশী সময় ধরে অব্যাহত বৃষ্টিতে হবিগঞ্জ জেলার সর্বত্রই জনজীবনে দুর্ভোগ নেমে এসেছে। বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের কারণে দেশের বিভিন্ন এলাকায় গত দু’দিন থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি ঝরছে। অকাল এই বৃষ্টিতে জনজীবনে দুর্ভোগের পাশাপাশি শীতকালীন সবজিসহ আমন ধানের ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে। সবচেয়ে বেশী বেকায়দায় পড়েছেন খেটে খাওয়া লোকজন। দিনমজুররা কাজে যেতে না পারায় তারা পরিবার পরিজন নিয়ে চরম সংকটে দিনাতিপাত করছে। শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে শিক্ষার্থীদের উপস্থিতি অন্যান্য দিনের তুলনায় কম ছিল। ব্যবসা প্রতিষ্ঠানেও বেচাকেনা কম হয়েছে বলে ব্যবসায়ীরা জানান।
আবহাওয়া অফিস বলছে, আজ সোমবার থেকে সূর্যের আলো দেখা যেতে পারে। সেই সাথে শীতও বাড়তে পারে বলে আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com