বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০২:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

বিশিষ্ট আইনজীবি আব্দুল করিম আখনজী ইন্তেকাল

  • আপডেট টাইম মঙ্গলবার, ৪ মার্চ, ২০১৪
  • ৫৫৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জের প্রবীণ আইনজীবী অ্যাডভোকেট আলহাজ্ব আব্দুল করিম আখনজী গতকাল সোমবার রাত সাড়ে ১০টায় সিলেট ওসমানী মেডিকেল হাসাপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না…রাজিউন)। গতকাল সকালে তিনি শারীরিক অসুস্থ্যতা অনুভব করলে প্রথমে তাকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল ও পরে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত প্রায় সাড়ে ১০টায় তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। তিনি স্ত্রী, ২ পুত্র, ৪ কন্যাসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। রাত ১১টায় অ্যাডভোকেট আব্দুল করিম আখনজীর মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে হবিগঞ্জ শহরের কলেজ কোয়ার্টারস্থ তার বাসভবনে আইনজীবী, রাজনৈতিক দলের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ভীড় জমান। মরহুমের প্রথম জানাযার নামাজ আজ মঙ্গলবার সকাল ১১টায় হবিগঞ্জ বার লাইব্রেরী মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে এবং ২য় জানাযার নামাজ মরহুমের গ্রামের বাড়ি বানিয়াচঙ্গ উপজেলার সুবিদপুর ইউনিয়নের আতুকুড়া গ্রামে জোহরের নামাজের পর অনুষ্ঠিত হবে। অ্যাডভোকেট আলহাজ্ব আব্দুল করিম আখনজী জেলা আইনজীবী সমিতির সিনিয়র আইনজীবী ও হবিগঞ্জ জেলা বিএনপির উপদেষ্টা ছিলেন। মরহুমের বড় ছেলে অ্যাডভোকেট মাসুম করিম আখনজী তাপস হবিগঞ্জ জেলা আইনজীবী সমিতির সদস্য ও ছোট পুত্র বিশিষ্ট সাংবাদিক ফেরদৌস করিম আখনজী ফ্রান্স প্রবাসী।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com