বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৮:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

নবীগঞ্জে পুকুর সেচ দিয়ে মাছ লুট ॥ জমি চাষাবাদ অনিশ্চিত

  • আপডেট টাইম শনিবার, ২ ডিসেম্বর, ২০১৭
  • ৬২৪ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে পুকুর সেচ দিয়ে মাছ লুট করার অভিযোগ পাওয়া গেছে। এদিকে পুকুরের পানি সেচ দেয়ায় জমি চাষাবাদ অনিশ্চিত হয়ে পড়েছে পুকুর মালিকের। এ ব্যাপারে আদালতে মামলা হয়েছে। ঘটনাটি ঘটেছে নবীগঞ্জ উপজেলার গজনাইপুর ইউনিয়নের কায়স্থগ্রামে। মামলার বাদী পুকুর দাবিদার মালিক হলেন, ওই গ্রামের মুকিত মিয়া। মামলায় একই গ্রামের এবাদ মিয়াসহ কয়েকজনকে আসামী করা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ওই গ্রামের মুকিত মিয়া এবং এবাদ মিয়ার মধ্যে দীর্ঘদিন ধরে বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলে আসছিল। এবাদ মিয়াসহ তার পক্ষের কয়েকজনের বিরুদ্ধে চাঁদাবাজিসহ অনেক মামলা মোকদ্দমা রয়েছে। একটি চাঁদাবাজি মামলায় হাজতবাস শেষে এবাদ ও তার পরিবারের লোকজন বাড়িতে আসার পরই মুকিত মিয়াকে নানা হুমকী ও ভয়ভীতি প্রদর্শন করে আসছে। তারা মুকিত মিয়াকে মামলা তোলার জন্য প্রাণনাশের হুমকী দেয়। বিষয়টি তিনি স্থানীয় মুরুব্বীয়ানদের অবগত করেন। এরই মধ্যে ২৭ নভেম্বর রাতে মুকিত মিয়ার মালিকানাধীন পুকুরটি এবাদ মিয়া ও তার লোকজন পানি সেচে প্রায় ৫০ হাজার টাকার মাছ লুট করে নিয়ে যায়। মুকিত মিয়া জানান, যে পুকুরটি তারা সিচে দিয়ে মাছ লুট করেছে ওই পুকুরের পানি দিয়ে তিনি প্রায় ৮ কেদার জমি চাষাবাদ করে থাকেন। কিন্তু পানি সেচ দেয়ার কারণে জমিগুলো অনাবাদি থাকার আশঙ্কা করছেন তিনি। এতে মুকিত মিয়ার আরো লক্ষাধিক টাকার ক্ষতি হবে। এদিকে মামলা দায়ের করে মুকিত মিয়া চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com