শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৯:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

হবিগঞ্জ পৌরসভার উন্নয়ন কাজ পরিদর্শনে বিশ্ব ব্যাংকের প্রতিনিধি দল ॥ মতবিনিময়

  • আপডেট টাইম শুক্রবার, ১ ডিসেম্বর, ২০১৭
  • ৬০৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ পৌরসভার উন্নয়ন কাজে সন্তোষ প্রকাশ করেছে বিশ্বব্যাংকের প্রতিনিধি দল। বৃহস্পতিবার সকালে বিশ্বব্যাংকের ৪ সদস্যের এক প্রতিনিধি দল বাংলাদেশ মিউনিসিপাল ডেভেলপম্যান্ট ফান্ড, বিএমডিএফ-এর আওতায় নির্মিত হবিগঞ্জ পৌরসভার কিচেন মার্কেট নির্মাণ ও সাইফুর রহমান টাউন হল সংস্কার কাজের বিভিন্ন দিক ঘুরে ঘুরে দেখেন। এ সময় বিশ্বব্যাংকের সিনিয়র আরবান স্পেশালিস্ট কোয়াবেনা আমাঙ্কোয়া আইয়েহ উন্নয়ন কাজের বিভিন্ন দিক নিয়ে মেয়র জি কে গউছের সাথে আলোচনা করেন। তিনি কিচেন মার্কেটের নির্মাণ কাজে সন্তোষ প্রকাশ করে অসমাপ্ত কাজ দ্রুততম সময়ের মধ্যে শেষ করার তাগিদ দেন। এম সাইফুর রহমান টাউন হল পরিদর্শন করে তিনি এ হলের সাউন্ড সিস্টেম, এসি ও লাইটিংসহ সংস্কার কাজ দ্রুততম সময়ের মাঝে শেষ করতে বলেন। এর আগে সকালে হবিগঞ্জ পৌরসভার সভাকক্ষে প্রতিনিধি দলের সাথে মতবিনিময় করেন মেয়র আলহাজ্ব জি, কে গউছের নেতৃত্বে পৌর পরিষদের সদস্যবৃন্দ। প্রতিনিধি দলে ছিলেন বিশ্বব্যাংকের স্পেশালিষ্ট কোয়াবেনা আমাঙ্কোয়া আইয়েহ, জাহেদ হাসান খান, অবনী ও পারভেজ। এ মতবিনিময় সভায় পৌর কাউন্সিলরদের মধ্যে উপস্থিত ছিলেন মোঃ জাহির উদ্দিন, দীলিপ দাস, মোহাম্মদ জুনায়েদ মিয়া, গৌতম কুমার রায়, শেখ নূর হোসেন, মোঃ আলমগীর ও খালেদা জুয়েল। বিশ্ব ব্যাংকের প্রতিনিধি দলে সদস্যরা বলেন হবিগঞ্জ পৌরসভা যেভাবে কাজের মান বজায় রেখে কাজ করছে তা অব্যাহত রাখতে হবে। তারা বলেন বিশ্বব্যাংক কাজের শতভাগ গুনগত মান চায়। বিশ্বব্যাংকের চাহিদা অনুযায়ী কাজ করে যেতে তারা সংশ্লিষ্টদের প্রতি আহবান জানান।
প্রতিনিধি দলের সদস্যরা বলেন বিশ্ব ব্যাংক সাধারণ নাগরিকের জীবন মান উন্নয়নে কাজ করে যেতে চায়। স্বচ্ছতা ও জবাবদিহিতা বজায় রেখে শতভাগ গুনগত মান বজায় রেখে কাজ করে গেলে পৌরনাগরিকদের পাশে সব সময় থাকবে বিশ্বব্যাংক।
মেয়র জি কে গউছ বলেন হবিগঞ্জ পৌর এলাকায় কাজের মান যাতে শতভাগ থাকে সে ব্যাপারে পৌরসভা সতর্ক দৃষ্টি রেখে আসছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com