বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৯:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

এমপি কেয়া চৌধুরী’র উপর হামলা ॥ ভাইস চেয়ারম্যান তারা মিয়া জেলা পরিষদ সদস্য সাহেদের জামিন হাইকোর্টে না-মঞ্জুর

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৩০ নভেম্বর, ২০১৭
  • ৮১৬ বা পড়া হয়েছে

বাহুবল প্রতিনিধি ॥ বাহুবলে নারী সংসদ সদস্য আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরীসহ নারী ইউপি মেম্বারদের উপর হামলা মামলায় উপজেলা ভাইস চেয়ারম্যান তারা মিয়ার গাড়ি চালক কারাগারে আটক জসিম উদ্দিনকে জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ডের আবেদন করেছেন তদন্ত কর্মকর্তা হবিগঞ্জ ডিবি’র ওসি শাহ আলম।
গতকাল বুধবার হবিগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সম্পা জাহানের আদালতে রিমান্ড শুনানী অনুষ্ঠিত হয়। শুনানীকালে আসামী পক্ষের আইনজীবী নিলাদ্রি শেখর পুরকায়স্থ টিটু আসামীকে অপ্রাপ্ত বয়ষ্ক দাবি করলে বিজ্ঞ বিচারক আগামী ২৪ ঘন্টার মধ্যে আসামীর মেডিকেল রিপোর্ট তলব করেন বলে বাদী পক্ষের আইনজীবী ফয়জুল বশির চৌধুরী সুজন জানিয়েছেন।
গত রোববার হবিগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট তৌহিদুর রহমান উল্লেখিত আসামী জসিম উদ্দিন (২২) এর জামিন আবেদন নামঞ্জুর করে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন।
এদিকে, গত মঙ্গলবার এ মামলার প্রধান আসামী নবনির্বাচিত বাহুবল উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ তারা মিয়া ও হবিগঞ্জ জেলা পরিষদ সদস্য আলাউর রহমান সাহেদ সুপ্রীম কোর্টের হাইকোর্ট বিভাগে আগাম জামিন আবেদন করেন। শুনানী শেষে বিচারপতি মিফতাহ উদ্দিন রুমী তাদের জামিন আবেদন নামঞ্জুর করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com