বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৬:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

চোরাচালান মামলার গায়েবকৃত নথি নিয়ে নুরুল হক ভূইয়াকে আদালতে হাজির হওয়ার নির্দেশ

  • আপডেট টাইম বুধবার, ২৯ নভেম্বর, ২০১৭
  • ৫৯২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ চোরাচালান মামলার গায়েব হয়ে যাওয়া ফাইল নিয়ে ২৮ ফেব্র“য়ারি আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে আজমিরীগঞ্জের নুরুল হক ভূইয়াকে। গত সোমবার হবিগঞ্জ জেলা দায়রা জজ আদালতে হাজিরা দেন তিনি। নুরুল হক ভূইয়া মামলার কথা স্বীকার করে বলেন, আমার আইনজীবী ছিলেন মোস্তাফা শহীদ এবং শরিফ উদ্দিন আহমেদ। তাদের কাছে ফাইল ছিল। বিগত ১৯৮৭ সালে কাকাইলছেও ইউনিয়নের চেয়ারম্যান নুরুল হক ভূইয়ার গোদামঘর থেকে বিপুল পরিমান চিনি উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় তার বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনের ২৫(বি) ধারায় বিশেষ ট্রাইব্যুনালে একটি মামলা দায়ের করা হয়। বিশেষ ট্রাইব্যুনাল মামলা নং-১৬/৮৭, হবিগঞ্জ দায়রা জজ আদালত। দীর্ঘদিন মামলাটি বিচারাধীন থাকা অবস্থায় এখন আদালতে কোন নথি পাওয়া যাচ্ছে না। ওই নথি সম্পর্কে তথ্য জানার জন্য ২৭ নভেম্বর আদালতে হাজির হতে তাকে নোটিশ দেয়া হয়। এরই প্রেক্ষিতে তিনি ওই দিন আদালতে হাজিরা দেন।
উল্লেখ্য, যে দুই জন আইনজীবীর কথা বলা হয়েছে তারা দুই জনই পরলোক গমন করেছেন। তাঁরা দুই জনই সংসদ সদস্য ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com