বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০২:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

চুনারুঘাটে দৈনিক বজ্রশক্তির ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

  • আপডেট টাইম শুক্রবার, ২৪ নভেম্বর, ২০১৭
  • ৭৫৪ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ চুনারুঘাটে দৈনিক বজ্রশক্তির ৪র্থ প্রতিষ্ঠাবাষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে ২২ নভেম্বর সকাল ১১টায় চুনারুঘাট প্রেসক্লাবে আলোচনা সভাসহ এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। চুনারুঘাট প্রেসক্লাবের সভাপতি মো. কামরুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুনারুঘাট উপজেলা চেয়ারম্যান ও চুনারুঘাট উপজেলা আওয়ামী লীগ এর সাধারণ সম্পাদক মো. আবু তাহের। অনুষ্ঠানে মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন হেযবুত তওহীদের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও দৈনিক বজ্রশক্তির নির্বাহী সম্পাদক মো. শফিকুল আলম উখবাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থত ছিলেন দৈনিক তরফ বার্তার প্রকাশক ও সম্পাদক এবং আলিফ সোবহান চৌধুরী কলেজের অধ্যক্ষ ফারুক উদ্দিন চৌধুরী, চুনারুঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. জামাল হোসাইন লিটন, হেযবুত তওহীদের হবিগঞ্জ জেলা সভাপতি মো. শাহজাহান মিয়া। এছাড়াও দৈনিক আমাদের সময় এর মহিদ আহমেদ চেীধুরী, ইসমাইল হোসাইল বাচ্চু, এস এম সুলতান খান, হেযবুত তওহীদের সদস্য মো. জাহাঙ্গীর আলম, মো. মোতালিব, মো. বশির মিয়া, মো. শফিকুর রহমান, মো. আক্কাছুর রহমানসহ স্থানীয় বিভিন্ন ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
মুখ্য আলোচকের বক্তব্যে দৈনিক বজ্রশক্তির নির্বাহী সম্পাদক মো. শফিকুল আলম উখবাহ বলেন, ‘দেশের মানুষকে জঙ্গি, সন্ত্রাস ও ধর্মব্যবসার বিরুদ্ধে ঐক্যবদ্ধ করতে কাজ করে যাচ্ছে দৈনিক বজ্রশক্তি। তিনি বলেন, দেশের অন্যান্য পত্রিকা থেকে দৈনিক বজ্রশক্তির বিশেষ পার্থক্য রয়েছে। এটি কোনো বাণিজ্যিক ধারার পত্রিকা নয়। সমাজে বিরাজমান যাবতীয় অন্যায়, অবিচার ও অসত্য, জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ ও অপরাজনীতির বিরুদ্ধে সঠিক আদর্শ প্রচার করে মানুষকে সচেতন করার জন্য পত্রিকাটি কাজ করে যাচ্ছে।
অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা আওয়ামী লীগ এর সাধারণ সম্পাদক মো. আবু তাহের দৈনিক বজ্রশক্তির সর্বাঙ্গীন মঙ্গল কামনা করেন ও পত্রিকাটির প্রচার-প্রসারে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন। সবশেষে এক আনন্দঘন পরিবেশে কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com