বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০২:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

এশিয়ান পার্লামেন্টরী এসেম্বলিতে যোগ দিতে ইস্তাম্বুলে গেছেন মজিদ খান এমপি

  • আপডেট টাইম মঙ্গলবার, ২১ নভেম্বর, ২০১৭
  • ৫৯২ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ এশিয়ান পার্লামেন্টরী এসেম্বলিতে যোগ দিতে তুরস্কের ইস্তাম্বুলে গেছেন হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডঃ আব্দুল মজিদ খান এমপি। গতকাল সোমবার সকাল ৭টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তিনি বাংলাদেশ ত্যাগ করেন।
সোমবার থেকে আগামী শনিবার পর্যন্ত চলবে। এই অনুষ্ঠানটিতে জাতীয় সংসদের হুইপ মোঃ শাহাব উদ্দিন এমপি’র নেতৃত্বে আব্দুল মজিদ খান এমপি ছাড়াও যোগদান করবেন ড. মোঃ সামছুল হক ভূইয়া এমপি, মোঃ হাছান ইমাম খান এমপি, সৈয়দ নজিবুল বাশার মাইজভান্ডারী এমপি, সংসদ সচিবালয়ের সচিববৃন্দ অংশ নেবেন। বিদেশ গমণের প্রাক্কালে সকল শুভাকাংখি ও দলীয় নেতাকর্মী এবং আত্মীয়-স্বজনের সাথে যোগাযোগ করতে পারেননি বলে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছেন। তিনি সকলের দোয়া কামনা করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com