বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৩:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

আজমিরীগঞ্জে পৌর কৃষকলীগের বর্ধিত সভা ॥ হবিগঞ্জ-২ আসনে হুমায়ুন কবির রেজাকে প্রধানমন্ত্রীর কাছে একক প্রার্থী করার দাবী

  • আপডেট টাইম রবিবার, ১৯ নভেম্বর, ২০১৭
  • ৫৪৭ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ জেলা কৃষকলীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান হুমায়ুন কবির রেজাকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ-২ আসনে নৌকা প্রতীকের প্রার্থী দেয়ার জন্য প্রধানমন্ত্রীর নিকট দাবী জানিয়েছেন আজিমরীগঞ্জ কৃষকলীগের নেতৃবৃন্দ। গতকাল দুপুরে আজমিরীগঞ্জ পৌরসভার শহীদ মিনারে দলের বর্ধিত সভায় উপস্থিত নেতাকর্মীরা এই দাবী জানান।
আজমিরীগঞ্জ পৌর কৃষক লীগের আহ্বায়ক অজিত সূত্রধরের সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক হাবুল এবং হাসানের পরিচালনায় বর্ধিত সভায় প্রধান অতিথি ছিলেন জেলা কৃষকলীগের সভাপতি ও হবিগঞ্জ-২ আসনে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী হুমায়ুন কবির রেজা। বক্তৃতা করেন, জেলা কৃষকলীগের মহিলা সম্পাদিকা ও জেলা পরিষদ সদস্য রওশন আরা ভূঞা লাকি, জেলা কৃষকলীগ নেতা শাহজাহান চৌধুরী সেজু, মহিবুল হাসান তালুকদার কাওসার, আজমিরীগঞ্জ উপজেলা কৃষকলীগের আহ্বায়ক এম হিফজুর রহমান, যুগ্ম আহ্বায়ক বোরহান উদ্দিন ভূঞা, আল আমিন মিয়া, জামাল তালুকদার, বানিয়াচং উপজেলা কৃষকলীগের সভাপতি রুহুল কিবরিয়া বুলবুল, সাধারণ সম্পাদক সামছুল হক ঠাকুর সেবুল, শিবপাশা ইউনিয়ন কৃষক লীগের যুগ্ম-আহ্বায়ক বাচ্চু চৌধুরী, বদলপুর ইউনিয়নের আহ্বায়ক সালিম মিয়া, কাকাইলছেও ইউনিয়নের যুগ্ম আহ্বায়ক সফিকুল হক ভূঞা, আজমিরীগঞ্জ সদর ইউনিয়নের যুগ্ম আহ্বায়ক আকতার মিয়া।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com