শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১২:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু হুইপ জি কে গউছের প্রচেষ্টায় ঢাকা-সিলেট ৬ লেন মহাসড়ক নির্মাণে দীর্ঘদিনের জটিলতার অবসান ঘটবে নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ সদস্য আহত বানিয়াচং উপজেলার মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন আগামীকাল মাধবপুরে র‌্যাবের অভিযানে ৫০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ শায়েস্তাগঞ্জ উপজেলার নতুন ইউএনও মোঃ আসাদুজ্জামান চুনারুঘাটে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ জেলা ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১’শ জনের বিরুদ্ধে এনসিপির মামলা নবীগঞ্জে পথসভা শেষে বিএনপি ও জাসাস নেতার মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষ ॥ আহত ২০

প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন ঘরে ঘরে পৌছে দিতে কাজ করছি-ডাঃ মুশফিক চৌধুরী

  • আপডেট টাইম শুক্রবার, ১৭ নভেম্বর, ২০১৭
  • ৬৩৪ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ হবিগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি এবং সাধারণ সম্পাদক ডাঃ মুশফিক হুসেন চৌধুরী বলেছেন, হবিগঞ্জের বিভিন্ন উপজেলার পাশাপাশি নবীগঞ্জ বাহুবলে তৃণমূল মানুষের কাছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন পৌছে দিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছি। তিনি আরো বলেন বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল বাংলার গরীব দুঃখি মেহনতি, অসহায়, নিপিড়িত ও নির্যাতিত মানুষের মুখে হাসি ফুটানো। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়ন করতে কাজ করে যাচ্ছেন। জননেত্রী শেখ হাসিনা ইতোমধ্যেই দেশকে একটি মধ্যম আয়ের দেশে রুপান্তরিত করেছেন। গত মঙ্গলবার রাতে নবীগঞ্জ উপজেলার বাউসা ইউনিয়নের রিফাতপুর গ্রামের শ্রী শ্রী বুড়া ঠাকুর সেবা সংঘ কর্তৃক আয়োজিত উন্নয়নমূলক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যকালে এসব কথা বলেন। এসময় তিনি সনাতন ধর্মাবলম্বীদের বুড়া ঠাকুরের গাছ তলায় একটি নাট মন্দির, দাহক্রিয়া সম্পন্ন করার স্থান পাকাকরণ এবং দেয়াল নির্মাণ করার ঘোষণা দেন। বুড়া ঠাকুর সেবা সংঘের সভাপতি মতিলাল দাশের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক প্রদীপ কুমার দাশের পরিচালনায় এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাউসা ইউনিয়নের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক মোঃ আবু সিদ্দিক, হবিগঞ্জ জেলা পরিষদের সদস্য মোঃ আব্দুল মালিক, উপজেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি দুলাল চৌধুরী। বক্তরা আগামী জাতীয় সংসদ নির্বাচনে নবীগঞ্জ-বাহুবল আসন থেকে ডাঃ মুশফিক হোসেন চৌধুরীকে আওয়ামীলীগের প্রার্থী হওয়ার আহবান জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com