শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১২:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু হুইপ জি কে গউছের প্রচেষ্টায় ঢাকা-সিলেট ৬ লেন মহাসড়ক নির্মাণে দীর্ঘদিনের জটিলতার অবসান ঘটবে নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ সদস্য আহত বানিয়াচং উপজেলার মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন আগামীকাল মাধবপুরে র‌্যাবের অভিযানে ৫০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ শায়েস্তাগঞ্জ উপজেলার নতুন ইউএনও মোঃ আসাদুজ্জামান চুনারুঘাটে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ জেলা ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১’শ জনের বিরুদ্ধে এনসিপির মামলা নবীগঞ্জে পথসভা শেষে বিএনপি ও জাসাস নেতার মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষ ॥ আহত ২০

স্বেচ্ছাসেবক নাম ভাঙ্গিয়ে টমটম মালিক ও শ্রমিকদের কাছ থেকে চাঁদা আদায়ে হবিগঞ্জ পৌরসভার অসন্তোষ

  • আপডেট টাইম শুক্রবার, ১৭ নভেম্বর, ২০১৭
  • ৬০১ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ পৌরএলাকায় টমটমের চেকার, লাইনম্যান বা এ জাতীয় পৌরসভার কোন স্বেচ্ছাসেবক নেই। হবিগঞ্জ শহরে বিভিন্ন রাস্তায় সম্প্রতি টমটমের চেকার, লাইনম্যান ইত্যাদি নামে কিছু স্বেচ্ছাসেবী দেখা যায় যাদের সাথে হবিগঞ্জ পৌরসভার কোন সম্পর্ক নেই। তাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, তারা স্বেচ্ছাসেবক নাম ভাঙ্গিয়ে শহরে সাধারণ টমটম মালিক ও শ্রমিকদের কাছ থেকে চাঁদা আদায় সহ নানা কর্মকান্ড চালিয়ে যাচ্ছে। তাদের এসব কর্মকান্ডে সাধারণ টমটম মালিক-শ্রমিকদের মাঝে তীব্র ক্ষোভ বিরাজ করছে। তাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে যে চেকার, লাইনম্যান ইত্যাদি নামধারীদের দৌরাত্ম্যে সবাই অতিষ্ট। হবিগঞ্জ পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয় এসকল স্বেচ্ছাসেবীদের সাথে পৌরসভার কোন সম্পর্ক নেই। এ ব্যাপারে পৌরবাসীর বিভ্রান্তি দূর হবে বলে আশাবাদ ব্যক্ত করে পৌর কর্তৃপক্ষ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com