বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ১১:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

এসিল্যান্ডের শুনানিতে বানিয়াচং ভূমি অফিসের কর্মচারীদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়নি

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৬ নভেম্বর, ২০১৭
  • ৬০৩ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ বানিয়াচং উপজেলা ভূমি অফিসের জাহাঙ্গীর আলম (নাজির), অফিস সহকারি সফর আলী ও ৫/৬নং অফিসের তহশীলদার ছাদ আলীর বিরুদ্ধে আনীত অভিযোগ এসিল্যান্ডের গণশুনানিতে মিথ্যা প্রমাণিত হয়েছে। গতকাল সকাল ১০ঘটিকার সময় ভূয়া অভিযোগকারী ও অভিযুক্ত কর্মচারীদের উপস্থিতিতে এ শুনানি দেওয়া হয়।
জানা যায়, ভূমি অফিসের দালাল লুৎফুর রহমান নামে এক ব্যক্তি ভূয়া অভিযোগকারী সৃষ্টি করে দূর্নীতি দমন কমিশনে অভিযোগ দিলে বানিয়াচং সহকারি কমিশনার সাব্বির আহমেদ আকুঞ্জির নিকট তদন্তভার দেওয়া হয়। এরই প্রেক্ষিতে উভয় পক্ষের উপস্থিতিতে বিষয়টির গণশুনানি হয়। গণশুনানিতে দেখা যায়, এরশাদ মিয়া, খুর্শেদ আলী, নোমান মিয়া, আব্দাল মিয়া, মহু মিয়া, শ্যামরূপ বিবি (মহিলা মেম্বার), সামছিয়া বিবি, জাহের আলী, ছিরমত আলী অভিযোগকারী হিসেবে ভূমি অফিসের জাহাঙ্গীর আলম (নাজির), অফিস সহকারি সফর আলী ও ৫/৬নং অফিসের তহশীলদার ছাদ আলীর বিরুদ্ধে হবিগঞ্জ দূর্নীতি দমন কমিশন বরাবরে অভিযোগ দেওয়া হয়। দীর্ঘ শুনানির পর অভিযোগকারীরা জনৈক লুৎফুরের প্ররোচনায় পড়ে ও ভূয়া অভিযোগকারী সাজিয়ে লুৎফুর উক্ত অভিযোগ দায়ের করেছে বলে গণশুনানিতে জবানবন্দি দেন।
ভূয়া অভিযোগকারী সাজানোর জন্য এবং তার কাছ থেকে ৫ হাজার টাকা অভিযুক্ত ব্যক্তিরা নিয়েছে মর্মে লুৎফুর আবদালকে শিখিয়ে দেয় যা রেকর্ডে প্রমান হয়। সার্বিক পর্যালোচনায় তাদের বিরুদ্ধে আনিত অভিযোগ মিথ্যা প্রমাণিত হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com