সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৭:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অর্থের অভাবে সৌদি আরব থেকে দেশে ফিরছে না দুলনের মরদেহ হবিগঞ্জে এনসিপির দায়েরকৃত মামলায় ছাত্রদলের নেতাদের জামিন লাভ হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাসহ ৯ জনকে আসামী করে ছাত্রদল নেতার মামলা রুজু বাহুবলে শ্যামলী বাসের সাথে সিএনজির সংঘর্ষে নিহত ১ হবিগঞ্জ আদালতে কোর্ট ফি সংকট ॥ ভোগান্তি সুরমা চা বাগানে ৫০ বছরের পুরোনো সেতুতে ভোগান্তি শহরে ভাঙ্গারী ব্যবসায়ীদের বিরুদ্ধে সাড়াশি অভিযান ॥ আটক ১ শায়েস্তাগঞ্জে গরুবাহী পিকআপে ডাকাতি র‌্যাবের হাতে গ্রেপ্তার ১ বাহুবলে দ্বৈত হত্যা মামলার আরও ১ আসামি নরসিংদী থেকে গ্রেপ্তার চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২

হবিগঞ্জের ছাত্রদল নেতা কামাল আশুগঞ্জে দুর্বৃত্তদের হামলায় নিহত

  • আপডেট টাইম বুধবার, ১৫ নভেম্বর, ২০১৭
  • ৬৮৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ আশুগঞ্জ উপজেলার বাহাদুরপুর-তালশহর আঞ্চলিক সড়ক থেকে কামাল আহমেদ (৩৫) নামে হবিগঞ্জের এক ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ। আশুগঞ্জ থানার ওসি (তদন্ত) মেজবাহ উদ্দিন জানান, সোমবার গভীর রাতে ওই সড়কের উপর থেকে মরদেহটি পড়ে থাকতে দেখে একদল টহল পুলিশ। পরে পুলিশ মরদেহটি উদ্ধার করে। এ সময় তাঁর পকেটে থাকা একটি কাগজের মাধ্যমে তার নাম পরিচয় জানা যায় বলে জানান তিনি। কামাল হবিগঞ্জ সদর উপজেলার নিজামপুর ইউনিয়নের সুয়ারগাঁও এলাকার আব্দুল হাই মিয়ার পুত্র।
কামাল আহমেদ হবিগঞ্জ সদর উপজেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক।
ওসি আরো জানান, নিহতের বুকের দু’পাশে তিনটি আঘাতের চিহ্ন রয়েছে। তবে সেটি ছুরির নাকি বুলেটের আঘাত তা এখনো নিশ্চিত করে বলা যাচ্ছে না।
আশুগঞ্জ থানার ওসি মোঃ বদরুল আলম তালুকদার জানান, এ ব্যাপারে কামালের পিতা আব্দুল হাই বাদি হয়ে অজ্ঞাত ৩-৪ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেছেন। ময়না তদন্ত শেষে পরিবারের জিম্মায় লাশ হস্তান্তর করা হয়েছে। ধারণা করা হচ্ছে ছিনতাইকারীরা তাকে হত্যা করে সর্বস্ব লুট করে নিয়ে গেছে। তবে তাদেরকে ধরতে অভিযান অব্যাহত আছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com