বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৩:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

বাহুবলে ভোক্তা অধিকার আইনে ২ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

  • আপডেট টাইম বুধবার, ১৫ নভেম্বর, ২০১৭
  • ৫৯৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বাহুবলে দুইটি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। গতকাল মঙ্গলবার জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, হবিগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মোঃ আল-আমিন এর নেতৃত্বে এই অভিয়ান পরিচালিত হয়। অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে এবং অস্বাস্থ্যকর উপায়ে, পা দিয়ে পাড়িয়ে খাদ্যপণ্য তৈরি করা, প্যাকেটের গায়ে উৎপাদন তারিখ, মেয়াদ উত্তির্ণের তারিখ না থাকা ও খুচরা মূল্য লেখা না থাকার অপরাধে জি বাংলা ফুডস বেকারীকে ১০ হাজার এবং গাউছিয়া বেকারীকে ৫ হাজার টাকাসহ সর্বমোট ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া ব্রিকস ফিল্ডে অভিযান চালিয়ে যথাযথ কর্তৃপক্ষের কাছ থেকে লাইসেন্স সংগ্রহ করা, লাইসেন্স এর নির্দেশনা মেনে চলা, সঠিক মাপের ইট তৈরি করাসহ কোন ক্রেতার সাথে প্রতারণা না করার জন্য ইট ভাটার মালিকগণকে নির্দেশনা দেওয়া হয়। অন্যথায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে এই মর্মে অঙ্গিকার নামা নেওয়া হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com