মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৯:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে চাঁদের হাসি হাসপাতালের ভুল চিকিৎসায় মুক্তিযোদ্ধা কমান্ডার ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ॥ গোলাম মোস্তফা রফিক’র মৃত্যু ॥ তদন্ত কমিটি গঠন ॥ আজ মঙ্গলবার ২টায় কেন্দ্রীয় ইদগাহে জানাযা ॥ বিভিন্ন মহলের শোক ১৮২ কোটি টাকার উন্নয়ন গ্রকল্প গ্রহণ হবিগঞ্জে হুইপ জি কে গউছের উদ্যোগে বদলে যাচ্ছে পৌরসভা ও ৩ উপজেলা বিএনপি নেতা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক প্রধানমন্ত্রী পক্ষ থেকে চা শ্রমিকদের মাঝে ঘরের চাবি প্রদান করেন এমপি ফয়সল বিশেষ চাহিদা সম্পন্ন শিশু-কিশোরদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত মাধবপুরে কৃষি কাজের ট্রাক্টরে বডি সংযোজন করে বালু-মাটি পরিবহন বাহুবলে মুজতবা আলী স্মৃতি পরিষদের ‘মুজতবাচরিত’ প্রকাশনা উৎসব রেমা-কালেঙ্গায় বন বিভাগের অভিযান ॥ মুলি বাঁশ জব্দ বানিয়াচং সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন

নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতে চায় না আওয়ামীলীগ-গউছ

  • আপডেট টাইম মঙ্গলবার, ১৪ নভেম্বর, ২০১৭
  • ৫৭৬ বা পড়া হয়েছে
SAMSUNG CAMERA PICTURES

প্রেস বিজ্ঞপ্তি ॥ বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সমবায় বিষয়ক সম্পাদক ও হবিগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক মেয়র আলহাজ্ব জি কে গউছ বলেছেন, দেশে এখন ঘরে ঘরে মানুষের আহাজারি। মানুষ প্রতিনিয়ত নির্যাতিত ও নিপীড়িত হচ্ছে। দেশে একদলীয় শাসন ব্যবস্থা কায়েম হয়েছে। মানুষের জান মালের নিরাপত্তা নেই। এ অবস্থা থেকে দেশের মানুষ মুক্তি চায়। মানুষ পরিবর্তন চায়। আর সেই পরিবর্তন আনতে হলে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতে সরকারকে বাধ্য করতে হবে।
তিনি গতকাল সোমবার বিকালে শায়েস্তানগরস্থ বিএনপির কার্যালয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে হবিগঞ্জ জেলা মহিলাদলের এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। মেয়র জি কে গউছ আরও বলেন, জনগণকে ভয় পায় বলেই নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতে চায় না আওয়ামীলীগ। তারা আবারও ভোটারবিহীন নির্বাচন দিয়ে ক্ষমতায় যেতে চায়। কিন্তু বিএনপিকে বাহিরে রেখে বাংলাদেশে আর কোন নির্বাচন হবে না।
জেলা মহিলাদলের সহ-সভাপতি আলেয়া বেগমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এডঃ ফাতেমা ইয়াসমিনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, হবিগঞ্জ জেলা জাসাসের সভাপতি অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরী, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক রুবেল আহমেদ চৌধুরী, জেলা ওলামাদলের সহ-সভাপতি আব্দুল্লাহ হিল কাফি, জেলা তারেক পরিষদের সভাপতি সাইদুর রহমান কুটি, সদর উপজেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সফিক, পৌর তারেক পরিষদের সভাপতি জাকির হোসেন রানা, জেলা মহিলাদলের সাংগঠনিক সম্পাদক সৈয়দা লাভলী সুলতানা, যুগ্ম সাধারণ সম্পাদক নুরজাহান বেগম, পৌর মহিলাদলের সভাপতি সুরাইয়্যা আক্তার রাখি, সাধারণ সম্পাদক সামিনা আক্তার, মহিলাদল নেত্রী আইরিন বেগম, শামিমা বেগম, রেহেনা বেগম প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com