রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৩:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২ চা বাগানের শ্রমিকদের মজুরি বাড়ানোর দাবি ‘জুলাই বিপ্লবের প্রত্যাশা ও গণমাধ্যমের ভূমিকা’ বিষয়ে হবিগঞ্জে সাংবাদিকদের সাথে জেলা জামায়াতের মতবিনিময় বানিয়াচংয়ে শিক্ষক সমিতির নির্বাচন সম্পন্ন সভাপতি আবু তাহের, সম্পাদক মোফাজ্জল নবীগঞ্জে লাইটেস স্ট্যান্ডের উদ্বোধন ও ইউএনও রুহুল আমিনকে সংবর্ধনা বনগাঁও গ্রামে সংবাদকর্মীর দোকানে হামলা-ভাংচুর ॥ হত্যার হুমকি শায়েস্তাগঞ্জে র‌্যাবের অভিযানে ১৯ কেজি গাঁজাসহ আটক ৩ হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা

চরহামুয়ায় যৌতুকের জন্য গরম পানি

  • আপডেট টাইম সোমবার, ১৩ নভেম্বর, ২০১৭
  • ৪৬৩ বা পড়া হয়েছে

ঢেলে স্ত্রীর ঝলসে দিয়েছে পাষন্ড স্বামী  স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার চরহামুয়া গ্রামের রেজিয়া আক্তার (২৫) নামের এক সন্তানের জননীকে যৌতুকের টাকা না দেয়ায় গরম পানি ঢেলে ঝলসে দিয়েছে পাষন্ড স্বামী ও তাঁর পরিবারের লোকজন। শুধু তাই নয়, গরম পানিতে তাঁর একমাত্র শিশু শাহিনুরও আহত হয়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। গত ৯ নভেম্বর দুপুরে এ ঘটনা ঘটে।
জানা যায়, ৩ বছর আগে একই গ্রামের রেজিয়া আক্তারকে ইউসুব আলী বিয়ে করে। বিয়ের পর তাদের এক কন্যা সন্তান জন্ম নেয়। সম্প্রতি ইউসুব আলী যৌতুকের জন্য রেজিয়াকে নির্যাতন করে। রেজিয়ার পিতা দরিদ্র হওয়ায় যৌতুকের দাবি পূরণ করতে পারেননি। ওই দিন রেজিয়া তাঁর সন্তান নিয়ে ঘুমিয়ে পড়লে ইউসুব আলী ও তাঁর পরিবারের লোকজন গরম পানি ঢেলে দেয়। এতে দুইজন আহত হয়। তাদেরকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। কিন্তু অর্থের অভাবে তারা ঢাকা যেতে পারছে না। তাদেরকে হবিগঞ্জ সদর হাসপাতালেই রাখা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com