বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৩:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

বহুলা গ্রামের নারীসহ দুইজনকে ইয়াবা সেবনের দায়ে কারাদণ্ড

  • আপডেট টাইম শুক্রবার, ১০ নভেম্বর, ২০১৭
  • ৫৪৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরতলীর বহুলা গ্রামের এক নারীসহ দুইজনকে ইয়াবা সেবনের অভিযোগে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। গতকাল বৃহস্পতিবার বিকেল পৌনে ৫টায় হবিগঞ্জের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিদ হাসান খান এ দণ্ডাদেশ দেন। দণ্ডপ্রাপ্তরা হলেন-শহরতলীর বহুলা গ্রামের সুলতান মিয়ার ছেলে ফুল মিয়া (৫০) ও একই এলাকার রোমান মিয়ার স্ত্রী সাথী আক্তার (৩০)।
হবিগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো. খায়রুল আলম বলেন, ওই সময় তারা রোমান মিয়ার বাড়িতে ইয়াবা সেবন করছিল। এ খবর পেয়ে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে বিচারক সাথী আক্তারকে ছয় মাস এবং ফুল মিয়াকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেন। এসময় উপস্থিত ছিলেন-হবিগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক তানভীর হোসেন খান এবং উপ পরিদর্শক সিদ্দিকুর রহমানসহ আনসার সদস্যরা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com