বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৮:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

হবিগঞ্জ সদর হাসপাতালে নার্স ও আয়াদের দাপটে অতিষ্ঠ রোগীরা

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৯ নভেম্বর, ২০১৭
  • ৬২৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর হাসপাতালে নার্স ও আয়াদের দাপটে রোগীরা অতিষ্ঠ হয়ে উঠেছেন। প্রতিনিয়ই তাদের অশালীন আচরণের কারণে বিব্রতবোধ করছেন রোগীর স্বজনরা। কোন কোন সময় রাগান্বিত হয়ে রোগীদের ইনজেকশন ও স্যালাইন খোলে ফেলছেন। গত রবিবার সদর উপজেলার নুরপুর গ্রামের মৃত মুনজব আলীর স্ত্রী মুলুক চাঁন বেগম (১০২) বাধ্যর্কজনিত রোগে আক্রান্ত হয়ে সদর হাসপাতালে ভর্তি হন। পরীক্ষা-নিরীক্ষার পর ডাক্তার রক্ত সরবরাহ করার কথা বলেন। ডাক্তারের কথামতো গত মঙ্গলবার রাতে পুরান মুন্সেফী এলাকার বাসিন্দা নিরঞ্জন গোস্বামী শুভ ওই মহিলাকে রক্ত প্রদান করেন। রাতে সার্জারী ওয়ার্ডের নার্স ওই রোগীকে রক্ত সরবরাহ করেন। ওই নার্স তার দায়িত্ব শেষে চলে গেলে ডিউটিতে আসেন আরেক নার্স। এ সময় ওই রোগীর পুত্রবধূ জয়তুননেসা ওই নার্সকে গিয়ে বলেন রক্ত চলাচল বন্ধ হয়ে গেছে দেখে যেতে। এতে ক্ষিপ্ত হয়ে উঠেন ওই নার্স। তিনি ওই রোগীর শরীর থেকে রক্তের ব্যাগ খোলে ফেলে ছুড়ে দেন। এ নিয়ে রোগীর পুত্রবধূর সাথে ওই নার্সের বাকবিতন্ডা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com